সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

মতভিন্নতার মধ্যেও ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর আজ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

জাতীয় ডেস্ক: দীর্ঘ রাজনৈতিক আলোচনার পর আজ শুক্রবার (১৭ অক্টোবর) অবশেষে স্বাক্ষর হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’। জাতীয় ঐকমত্য কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে, এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা নতুন সাজে সাজানো হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের দুজন করে প্রতিনিধি এই সনদে স্বাক্ষর করবেন। অনুষ্ঠান বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। এ সময় সংসদ এলাকার মধ্যে সব ধরনের ড্রোন উড়ানোও নিষিদ্ধ করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভেরিফায়েড ফেসবুক পেজে বিশেষ বার্তায় দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা সত্ত্বেও আমরা সবাই এক ও অভিন্ন জাতি। আজকের দিনটি আমাদের একসঙ্গে উদযাপনের, ঐক্যের শক্তি অনুভব করার এবং নতুন প্রেরণা পাওয়ার দিন।

গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। জাতীয় ঐকমত্য কমিশন ৬টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্তে পৌঁছেছে।

জাতীয় ঐকমত্য কমিশন ১৬ আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠিয়েছিল। কিছু ত্রুটি সংশোধনের পর চূড়ান্ত খসড়া ২০ আগস্ট বিতরণ করা হয় এবং ২২ আগস্ট পর্যন্ত মতামত গ্রহণ করা হয়। এরপরে আরও আলোচনা শেষে সনদ চূড়ান্ত রূপে প্রস্তুত করা হয়েছে।

আজকের স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে দেশ একটি ঐতিহাসিক মুহূর্তের অংশ হবে, যেখানে রাজনৈতিক মতভিন্নতা থাকলেও জাতীয় ঐক্যের বার্তা প্রতিফলিত হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত