সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, অগ্রাধিকার পাবে যেসব বিষয়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন। সফরের মূল আলোচ্য বিষয় হবে অভিবাসন ও বিনিয়োগ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম জনশক্তি রপ্তানি বাজার। সফরে এমন পদক্ষেপ নেওয়া হবে, যাতে মালয়েশিয়া থেকে কর্মী ও পেশাজীবী নিয়োগ আরও বাড়ে। এছাড়া মালয়েশিয়ার শীর্ষ কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে।

সূচি অনুযায়ী, ১১ আগস্ট মালয়েশিয়ায় পৌঁছালে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়া হবে। ১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও প্রতিনিধি পর্যায়ের আলোচনা শেষে একাধিক সমঝোতা স্মারক সই হবে। এর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি সরবরাহ ও অবকাঠামো উন্নয়ন, উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ, হালাল ইকোসিস্টেম ও ব্যবসায়িক সহযোগিতা উল্লেখযোগ্য।

সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান থেকে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হবে। একই দিন তিনি ব্যবসায়িক ফোরাম ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরে গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি ও বাণিজ্য সম্প্রসারণসহ শ্রমিকদের সুযোগ-সুবিধা উন্নয়ন নিয়ে আলোচনা হবে।

সূত্র: বাসস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত