সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির রহস্যজনক মৃত্যু, চিৎকারের শব্দের পরই মিলল মরদেহ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার মেলাকা রাজ্যে একটি ভাড়া বাড়ি থেকে দুই বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা প্রায় ৭টার দিকে। হঠাৎ বাড়ির ভেতর থেকে তীব্র চিৎকার ও ঝগড়ার শব্দ শোনার পর প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দুই যুবকের মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার আগে ওই বাড়ি থেকে দুই যুবকের তর্ক-বিতর্ক ও চিৎকারের শব্দ শোনা যায়। কিছুক্ষণ পর তাদের এক রুমমেট ঘরে প্রবেশ করে দেখে, এক যুবক রক্তাক্ত অবস্থায় মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছেন, আরেকজনের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে আরেকজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা জুহাইলি বলেন, আমি ভেতরে ঢুকেই দেখি রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো, চারপাশে রক্ত পড়ে আছে। একজন মেঝেতে পড়ে আছেন, আরেকজনের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পরে পুলিশ এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে।

জানা গেছে, নিহত দুই বাংলাদেশি প্রায় ছয় মাস ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন এবং কাছের একটি নির্মাণ সাইটে কাজ করতেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তাদের একজনের ইন্দোনেশিয়ান স্ত্রী ছিলেন, যিনি প্রায়ই স্বামীর সঙ্গে পারিবারিক কলহে জড়িয়ে পড়তেন। পুলিশ ধারণা করছে, মানসিক চাপ ও ব্যক্তিগত সমস্যার জেরেই এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।

ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ দুটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে মেলাকা পুলিশ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত