সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

মিরপুরে খতমে নবুওয়ত মহাসম্মেলন: ইসলামের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ, ঢাকা মহানগর বৃহত্তর মিরপুর জোনের উদ্যোগে এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) জুমার পর মিরপুর-১ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশের মূল লক্ষ্য ছিল আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনের প্রস্তুতি ও সমর্থন বৃদ্ধি করা।

সম্মেলনের সভাপতিত্ব করেন জোন সভাপতি মাওলানা সানাউল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

প্রধান অতিথি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, খতমে নবুওয়ত আমাদের ঈমানের মূল ভিত্তি। যারা নবুওয়তের দাবিদার বা মিথ্যা নবীর অনুসারী, তারা ইসলামের পরিসরে থাকতে পারে না। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা মুসলিম জনতার ন্যায্য দাবি। এই দাবিকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী আরও বলেন, আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়, বরং ইসলাম ও নবীজির (সা.) মর্যাদা রক্ষার আন্দোলন। আগামী ১৫ নভেম্বরের আন্তর্জাতিক মহাসম্মেলন হবে ঈমানদার মুসলমানদের কণ্ঠের প্রতিধ্বনি। আমরা শান্তিপূর্ণভাবে রাষ্ট্রকে আহ্বান জানাই, কাদিয়ানীদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করা হোক।

সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে উলামায়ে কেরাম ও ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আবুল কালাম কাসেমী, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আবুল কাশেম আশরাফী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা জাকির হোসাইন কাসেমী প্রমুখ।

সম্মেলনের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় একই দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জে জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশীদ, নরসিংদীতে জেলা সভাপতি মাওলানা শওকত হোসাইন সরকার, কুড়িগ্রামে জেলা সভাপতি মাওলানা আব্দুর রহিম এবং ঢাকার কামরাঙ্গিরচরে মহানগর ৪নং জোন সভাপতি মাওলানা হাবুবিল্লাহ মিয়াজির নেতৃত্বে এসব মিছিল পরিচালিত হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত