সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

যিনি যুদ্ধ উসকে দেন, তিনি শান্তির প্রতীক হতে পারেন না, ট্রাম্পকে ইরানের কড়া বার্তা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনায় মুখর হয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর উদ্দেশ্যে এক তীব্র বার্তা দিয়ে বলেছেন, যিনি যুদ্ধ উসকে দেন, তিনি কখনো শান্তির প্রতীক হতে পারেন না।

সোমবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এ দেওয়া এক পোস্টে আরাঘচি অভিযোগ করেন, ট্রাম্প ইসরায়েলি স্বার্থগোষ্ঠীর মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে ইরানবিরোধী প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলিও কখনো বলেনি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে। অথচ ট্রাম্প এসব ভ্রান্ত তথ্য প্রচার করে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করছেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে, যা শান্তির পথে বড় বাধা। তার ভাষায়, একজন মানুষ একই সঙ্গে যুদ্ধের প্রেসিডেন্ট ও শান্তির প্রেসিডেন্ট হতে পারেন না।

আরাঘচি স্পষ্ট করে জানান, ইরান শান্তি ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনায় আগ্রহী, তবে কোনো ধরনের চাপ, হুমকি বা একতরফা শর্ত তারা কখনো মেনে নেবে না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আরাঘচির এই মন্তব্য কেবল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং এটি ইরানের পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরার কৌশল।

সূত্র: Al Jazeera

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত