সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় আগুন! কেন থামছে না ইসরায়েলের হামলা?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণার পরও থামছে না আগুনের গোলা, ধোঁয়ার কুণ্ডলী আর মৃত্যুর আর্তনাদ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত ইসরায়েল–ফিলিস্তিন যুদ্ধবিরতি চুক্তির কালি শুকাতে না শুকাতেই আবারও গাজা আকাশ কাঁপছে বোমা বিস্ফোরণে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সম্মতির ঘোষণা দেন বুধবার স্থানীয় সময় রাতে। ট্রাম্প দাবি করেন, “এই চুক্তি মধ্যপ্রাচ্যে এক নতুন শান্তির যুগের সূচনা করবে।”

কাতারও চুক্তিটি বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, “এই সমঝোতার ফলে সব বন্দি মুক্তি পাবে, ত্রাণ প্রবেশে কোনো বাধা থাকবে না, আর গাজায় যুদ্ধের অবসান ঘটবে।”

তবে বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। চুক্তি স্বাক্ষরের ঘণ্টা না পেরোতেই গাজা নগরীর পশ্চিমাঞ্চলে নতুন করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র সতর্ক করে বলেন, “উত্তর গাজা এখনো বিপজ্জনক যুদ্ধক্ষেত্র। কোনো ফিলিস্তিনি নাগরিক যেন সেখানে ফিরে না যায়।”

এমন সতর্কতার মধ্যেই সাংবাদিক ও উদ্ধারকর্মীরা মাইক হাতে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন যুদ্ধবিরতির বার্তা ছড়াতে। অথচ সেই একই মুহূর্তে আকাশে দেখা যাচ্ছে ইসরায়েলি ড্রোনের ছায়া ও বিস্ফোরণের আলো।

গাজা সিভিল ডিফেন্স কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর নিশ্চিত করেছেন, “চুক্তি ঘোষণার পরও গাজা সিটি ও আশপাশে একাধিক বিমান হামলা হয়েছে। রাতভর বিস্ফোরণের শব্দে আকাশ কেঁপে উঠেছে।”

আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি জানিয়েছে, বুধবার রাতের পরও গাজার উত্তরাঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহতের নির্ভরযোগ্য তথ্য না পাওয়া গেলেও স্থানীয় সূত্র বলছে, কয়েকটি পরিবারের সবাই নিখোঁজ।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি চুক্তির পরও হামলা চালিয়ে ইসরায়েল স্পষ্ট বার্তা দিচ্ছে, “গাজার ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকবে।” অন্যদিকে ফিলিস্তিনি পক্ষের দাবি, এই চুক্তি কেবল রাজনৈতিক প্রচারণা, বাস্তবে কোনো মানবিক পরিবর্তন আসেনি।

এমন এক সময়ে যখন বিশ্বের নানা দেশে গাজা হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে বিক্ষোভ চলছে, তখনই ইসরায়েলের এই নতুন আগ্রাসন আন্তর্জাতিক মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।

জাতিসংঘ মানবাধিকার কমিশন, তুরস্ক ও মালয়েশিয়া ইসরায়েলের এই হামলাকে “চুক্তিভঙ্গ ও যুদ্ধাপরাধের ধারাবাহিকতা” বলে নিন্দা জানিয়েছে।

গাজায় এখনো হাজারো মানুষ আশ্রয়হীন, শিশুদের কান্না থামছে না, হাসপাতালগুলো ওষুধশূন্য। শান্তির চুক্তি কেবল কাগজে লেখা রয়ে গেছে, বাস্তবের গাজা এখনো ধ্বংসস্তূপের রাজ্য।

সূত্র: Al Jazeera, AFP, The Guardian

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত