সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

রমজানের আগেই জাতীয় নির্বাচন! জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টার ঘোষণা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: ২০২৬ সালের পবিত্র রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা, আর তা হলো নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিনে জাতির সামনে বক্তব্য দেওয়ার মাধ্যমে আমরা একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করছি।

তিনি জানান, নির্বাচন কমিশন যেন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন আয়োজন করে, সে অনুরোধ জানিয়ে আগামীকালই প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে।

ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এ নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। এ দেশের প্রতিটি নাগরিক যেন ‘নতুন বাংলাদেশ’ গড়ার পথে অগ্রসর হতে পারে, সেটিই আমাদের লক্ষ্য।

নির্বাচন যেন উৎসবমুখর হয় এবং দেশের ইতিহাসে শান্তিপূর্ণ, সর্বোচ্চ ভোটার উপস্থিতির দৃষ্টান্ত হয়ে থাকে, এমন আশা প্রকাশ করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সাহায্য ও সহযোগিতা প্রদান করা হবে।

আগামীকাল থেকেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

এর আগে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক গণসমাবেশে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। গণ-অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে এ ঘোষণা জাতির সামনে উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার ধারাবাহিক আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এর মাধ্যমে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের অবসান ঘটে। এর তিন দিন পর, ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বঙ্গভবনে শপথ গ্রহণ করে। সেদিনই জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত