সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: ৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। ম্যাচটি শুরু থেকেই উত্তেজনায় ভরপুর ছিল। অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সূর্যকুমার যাদবের ভারত।

দুবাইয়ে অনুষ্ঠিত এই জমজমাট ফাইনালে পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করে ভারত মাত্র ১৯.৪ ওভারে জয় নিশ্চিত করে। ম্যাচ জয়ের নায়ক তিলক ভর্মা, যিনি দায়িত্বশীল খেলে অপরাজিত অর্ধশতক পূর্ণ করেন।

ফাইনালের শুরুটা ছিল পাকিস্তানের দাপটে। ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান মাত্র ১০ ওভারে গড়েন ৮৪ রানের ঝড়ো জুটি। ফারহান খেলেন ৩৮ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস। তবে তার বিদায়ের পর পাকিস্তানের ব্যাটিং যেন ভেঙে পড়ে; শেষ ৯ উইকেট হারায় মাত্র ৩৩ রানে। ফখর জামান করেন ৩৫ বলে ৪৬ রান।

ভারতের লক্ষ্য তাড়ায় শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম ৪ ওভারেই হারায় ৩ উইকেট, অভিষেক শর্মা (৫), অধিনায়ক সূর্যকুমার যাদব (১) আর শুভমান গিল (১২) ফিরেন দ্রুত। তারপর ইনিংস গুছিয়ে নেন তিলক ভর্মা আর সঞ্জু স্যামসন। দুজনের ব্যাটে আসে ৫৭ রানের জুটি। স্যামসন ফেরেন ২৪ রানে। পরবর্তী জুটিতে ভ্রমা আর শিবম দুবে গড়েন ৬০ রানের পার্টনারশিপ। দুবে করেন ২২ বলে ৩৩ রান, মারেন দুটি ছক্কা ও দুটি চার।

অন্য প্রান্তে ভর্মা ছিলেন অবিচল। চাপের ম্যাচে নিখুঁতভাবে খেলে অপরাজিত থাকেন ৫৩ বলে ৬৯ রানে, যার মধ্যে ছিল ৪ ছক্কা ও ৩ চার। তার ব্যাটে ভারতের জয় নিশ্চিত হয় ৫ উইকেটে।

পাকিস্তানের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন ফাহিম আশরাফ (৩/২৯), শাহিন শাহ আফ্রিদি ও আব্রার পান ১টি করে উইকেট। তবে তিলক ভর্মার শান্ত, পরিপক্ব ইনিংস ভারতের জয় নিশ্চিত করে।

শেষ পর্যন্ত এশিয়ার সেরা হওয়া ভারতের জন্য এটি বড় অর্জন, যেখানে পাকিস্তানের দুর্দান্ত শুরু সত্ত্বেও জয় নিশ্চিত হলো সূর্যকুমার যাদবের দলের।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত