সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্রকে মহা সংকটে ফেলতে পারেঃ তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: সরকারের যেকোনো ভুল সিদ্ধান্ত দেশের গণতন্ত্রের উত্তরণের যাত্রাকে নতুন সংকটে ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি এখনো ওঁত পেতে আছে, সুযোগ পেলেই রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে ঢাকার সাভারের আশুলিয়া থানার পাশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার সরকার পতনের পূর্বক্ষণে ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহতদের স্মরণে এই সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।

তারেক রহমান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই—শত শহীদের রক্তের বিনিময়ে দেশের মানুষ যে ফ্যাসিবাদ হটিয়েছে, সেই অপশক্তিকে কোনোভাবে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া যাবে না। সরকারের ভুল পদক্ষেপ দেশে উগ্রবাদ ও চরমপন্থার উত্থান ঘটাতে পারে।”

তিনি বলেন, “দেশের মানুষ দেড় দশক ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে গণতন্ত্রের জন্য, কেবল কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে নয়। সরকারে যারা থাকবে, তাদের অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে, আশা-আকাঙ্ক্ষা বুঝতে হবে।”

তারেক রহমান আরও বলেন, “বিএনপি জনগণের ক্ষমতায়নের রাজনীতি চায়, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে চায়। শহীদরা কেবল সংখ্যা নয়—তাদের মৃত্যু মানে পরিবারের স্বপ্নের অবসান, কিন্তু তাদের রক্তই আজকের বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে।”

আশুলিয়ার শহীদদের স্মরণে বিশেষ স্মারক নির্মাণের ঘোষণা দিয়ে তিনি বলেন, “শ্রমজীবী মানুষের আত্মত্যাগের মর্যাদা দিতে সাভার-আশুলিয়ায় একটি বিশেষ স্থাপনা করার পরিকল্পনা বিএনপির রয়েছে।”

সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত