সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞা ঘিরে নেপালে তাণ্ডব, শীর্ষ নেতাদের বাড়িতে আগুন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে টানা বিক্ষোভে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও দেশজুড়ে জেন-জি প্রজন্মের তরুণরা রাস্তায় নেমে নতুন করে আন্দোলন শুরু করেছে। এ আন্দোলনের অংশ হিসেবে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় প্রেসিডেন্ট রাম চন্দ্র পুডেল ও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কুমার দাহাল প্রচন্ড, শের বাহাদুর দেউবা ও জ্বালানিমন্ত্রী দীপক খাডকার বাড়িতেও বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে। নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, বিক্ষোভে গত সোমবার অন্তত ১৯ জন নিহত হওয়ার পর আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। এর জের ধরেই রাজধানীসহ কয়েকটি বড় শহরে কারফিউ জারি করেছে প্রশাসন। তবে কারফিউ ভেঙেই মিছিল, স্লোগান ও ভাঙচুর চালাচ্ছে বিক্ষোভকারীরা। ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্টের বাসভবনের সামনে ভাঙচুর ও অগ্নিসংযোগের দৃশ্য, যেখানে বিক্ষুব্ধ জনতা সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারের দমননীতি এবং দুর্নীতি দেশের তরুণ প্রজন্মকে হতাশ করছে। তারা প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ দাবি করছে। এক বিক্ষোভকারী বলেন, “আমাদের ভাই-বোনদের হত্যা করা হচ্ছে, আমরা ন্যায়বিচার চাই। এই সরকার আর ক্ষমতায় থাকতে পারে না।” অন্য এক শিক্ষার্থী আন্দোলনকারী অভিযোগ করেন, “সরকার হিটলারসদৃশ নীতি নিয়ে জনগণকে দমন করছে, যা মেনে নেওয়া যায় না।”

বিক্ষোভের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। তবে পরিস্থিতি সামাল দিতে তার সরকারের ওপর চাপ আরও বাড়ছে। নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা বলেন, বিক্ষোভে প্রাণহানির নৈতিক দায় নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও বিক্ষোভকারীদের ক্ষোভ এখন সরকারের সামগ্রিক ব্যর্থতার দিকে গিয়ে ঠেকেছে। আর সেই ক্ষোভ এখন আগুন হয়ে জ্বলছে রাজধানী থেকে প্রান্তিক শহর পর্যন্ত।

সূত্র: এনডিটিভি, আল জাজিরা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত