সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে আইন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ক্ষমতা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সরকারি উদ্যোগে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, পদায়ন এবং শৃঙ্খলা বিষয়ক ক্ষমতা আইন মন্ত্রণালয় থেকে সরাসরি সুপ্রিম কোর্টের হাতে স্থানান্তরিত করার প্রস্তাব প্রস্তুত হয়েছে। এই লক্ষ্যেই ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ–২০২৫’-এর খসড়াকে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি অনুমোদন করা হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানান।

আইন উপদেষ্টা বলেন, খসড়া চূড়ান্ত অনুমোদন পেলে সুপ্রিম কোর্ট নিজস্ব সচিবালয়ের অধীনে বিচারকদের বদলি, পদায়ন, পদোন্নতি এবং শৃঙ্খলাবিষয়ক কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া আদালতের নিজস্ব বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা থাকবে, যা বিচার বিভাগের স্বায়ত্তশাসন ও স্বাধীনতা আরও শক্তিশালী করবে।

উপদেষ্টা পরিষদে এই অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যেহেতু এতে আর্থিক বিষয় অন্তর্ভুক্ত, তাই অর্থ উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত গ্রহণের পরই খসড়াটি পুনরায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

একই বৈঠকে আরও দুটি অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে:

১. দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ – এই অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশে অবস্থানকালে কোনো ব্যক্তি যদি দেশের বাইরে দুর্নীতি করে, সেটির তদন্ত দুদক করতে পারবে। এছাড়া ‘জ্ঞাত আয়’ শব্দটি নতুনভাবে সংজ্ঞায়িত করে ‘বৈধ আয়’ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

২. জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ, গণভবনে একটি স্মৃতি জাদুঘর স্থাপনের জন্য এই অধ্যাদেশ অনুমোদিত হয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে সুপ্রিম কোর্টের স্বায়ত্তশাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা আরও শক্তিশালী হবে বলে প্রশাসনিক সূত্রের দাবি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত