সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

স্মরণকালের ভ’য়াবহ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজা, মৃ’ত্যুর মুখে ৭১ হাজার শিশু ও ১৭ হাজার মা! মা’নবিক স’হায়তা আ’টকে দিচ্ছে অ*ভি*শ’প্ত ই’জ’রা’ইল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিচ্ছে। যুদ্ধ, অবরোধ ও আন্তর্জাতিক সহায়তা প্রবেশে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করায় চরম খাদ্যসংকটে পড়েছে গাজাবাসী। এরই মধ্যে অন্তত ৭১ হাজার শিশু ও ১৭ হাজারেরও বেশি মা তীব্র অপুষ্টিতে ভুগছেন বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।

ইসরা’ইলি অবরোধের অংশ হিসেবে গত ২ মার্চ থেকে গাজায় সহায়তা প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ইউনিসেফের ১২ মে প্রকাশিত ‘ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন (আইপিসি)’ রিপোর্টে বলা হয়েছে, গাজার অন্তত ৪ লাখ ৭০ হাজার মানুষ বর্তমানে চরম খাদ্যসংকটে রয়েছে এবং সমগ্র গাজা জনগোষ্ঠীই ভয়ংকর খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন বলেছেন, “গাজার পরিবারগুলো না খেয়ে আছে, অথচ তাদের জন্য প্রয়োজনীয় খাবার সীমান্তে পড়ে আছে। আমরা সহায়তা পৌঁছাতে পারছি না, কারণ করিডোর সম্পূর্ণ বন্ধ।” তিনি হুঁশিয়ার করে বলেন, “যদি আমরা দুর্ভিক্ষ নিশ্চিত হওয়ার অপেক্ষা করি, তাহলে তা অনেকের জন্য দেরি হয়ে যাবে।”

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, “দুর্ভিক্ষ হঠাৎ আসে না। এটি আসে যখন খাদ্য নেই, স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ে এবং শিশুরা মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত হয়।” তিনি সব পক্ষকে এই বিপর্যয় ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ইতোমধ্যে খাদ্যের দাম গাজায় আকাশচুম্বী হয়ে গেছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। অথচ সীমান্তে পড়ে আছে ১ লাখ ১৬ হাজার মেট্রিক টনেরও বেশি খাদ্য সহায়তা, যা ১০ লাখ মানুষকে চার মাস খাওয়ানোর জন্য যথেষ্ট। আটকে আছে শত শত প্যালেটভর্তি পুষ্টিকর ওষুধ ও চিকিৎসাসামগ্রীও।

এক মাস আগে গাজায় ডব্লিউএফপি’র সব বেকারি বন্ধ হয়ে যায়, গমের আটা ও জ্বালানি শেষ হয়ে যাওয়ায়। থেরাপিউটিক খাবারের মজুতও প্রায় ফুরিয়ে এসেছে বলে জানিয়েছে ইউনিসেফ।

মানবিক এই সংকটে ইউনিসেফ ও ডব্লিউএফপি আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে—গাজায় বেসামরিক নাগরিকদের জীবন রক্ষায় মানবিক সহায়তা অবিলম্বে প্রবেশের সুযোগ দিতে হবে। তা না হলে পুরো অঞ্চল দুর্ভিক্ষে ডুবে যাবে এবং মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত