সর্বশেষ
অবশেষে ২১ বছরের অপেক্ষার অবসান! বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
স্বর্ণের গয়না বিক্রিতে ১৫ শতাংশ মূলধনী করের নতুন নিয়ম যুক্ত করার প্রস্তাব
মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক ১০ হাজার টাকা সম্মানীর প্রস্তাব
পাকিস্তানের ছায়ায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা কেন, প্রশ্ন শেখ হাসিনার
২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম, নতুন দর নির্ধারণ করলো বাজুস
জনগণের প্রত্যাশা ও অর্থনীতির পুনরুদ্ধারকে লক্ষ্য করেই এবারের বাজেট: অর্থমন্ত্রী
বিশ্ববাজারে স্বর্ণের দামে আরও বড় পতন, দেশের বাজারেও কমতে পারে দাম
ইতিহাসের সবচেয়ে বড় বাজেট আজ সংসদে, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাব নিয়ে আসছে সরকার
হরমুজ প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি দাবিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান
টানা দরপতনের পর আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাওনা আছে দাবি এক ব্যক্তির, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা
বিশ্ববাজারে টানা দরপতনের ধাক্কায় দেশের বাজারে আরও কমলো সোনার দাম
আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে বড় জয়, দাপট দেখিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা
টানা কয়েক দফা পতনের পর আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
নাসির–তামিমার মামলার রায় আজ, দোষ প্রমাণিত হলে হতে পারে কঠোর শাস্তি

অবশেষে ২১ বছরের অপেক্ষার অবসান! বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে রচিত হলো নতুন এক স্বর্ণালী অধ্যায়। ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে টাইগাররা। টানা দুই ম্যাচে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে মেহেদি হাসান মিরাজের দল।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে উল্লাসে মাতে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৮৬ রানের বড় জয় পেয়েছিল স্বাগতিকরা।

ওয়ানডে ক্রিকেটে ২১ বছর আগে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় জয় পেলেও কখনো সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন ইতিহাস লিখল টাইগাররা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ৪২ ওভারের ম্যাচে ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন মার্নাস লাবুশেন। এছাড়া জেভিয়ার বার্টলেট ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন।

বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে বড় সংগ্রহ গড়তে পারেনি অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ৩টি করে উইকেট শিকার করেন। তানভীর ইসলাম নেন ২ উইকেট।

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়। তবে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম।
এরপর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ব্যাটিং করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। দ্বিতীয় উইকেটে ৮৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে জয়ের ভিত তৈরি করেন তারা।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে সৌম্য সরকার ৪২ রান করেন। শান্তও করেন সমান ৪২ রান। পরে লিটন দাস ২১ রান যোগ করে দলকে এগিয়ে নেন।

ম্যাচের শেষ দিকে দায়িত্বশীল ব্যাটিং করেন তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। হৃদয় ৪০ এবং মিরাজ ২২ রানে অপরাজিত থেকে ৬ ওভার হাতে রেখেই বাংলাদেশকে ঐতিহাসিক জয়ের বন্দরে পৌঁছে দেন।

এই জয়ের মাধ্যমে শুধু সিরিজই নিশ্চিত করেনি বাংলাদেশ, বরং বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থানেরও জোরালো বার্তা দিয়েছে। মিরপুরে হাজারো দর্শকের উল্লাসে ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ ক্রিকেট।

এক সময় অস্ট্রেলিয়াকে হারানো ছিল স্বপ্ন, আজ সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই সিরিজ জিতে নতুন গৌরবগাঁথা লিখল টাইগাররা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৫
এশা রাত ৮:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৫
এশা রাত ৮:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত