সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

অসহযোগিতায় ক্ষুব্ধ অধ্যাপক ইউনূস, প্রধান উপদেষ্টার পদ ছাড়ার ইঙ্গিত দিলেন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, প্রতিদিনের সড়ক অবরোধ, আন্দোলন এবং রাষ্ট্রীয় কাজে সংশ্লিষ্টদের অসহযোগিতায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে এক অনির্ধারিত আলোচনায় তিনি বলেন—যদি কাজ করতে না পারেন, তাহলে এই পদে থাকার কোনো মানে হয় না।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, অধ্যাপক ইউনূস বলেন, ‘‘দিনে দিনে পরিস্থিতি জটিল হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐকমত্য নেই, প্রশাসনও সহযোগিতা করছে না। সংস্কার কার্যক্রমেও অগ্রগতি নেই। আমি কীসের জন্য থাকব?’’ তিনি আরও বলেন, “তোমরা চাও যদি, তাহলে আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করো—আমি চলে যেতে চাই।”

তিনি দেশের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, এই বাস্তবতায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন আদৌ সম্ভব কি না, তা নিয়েও তিনি সন্দিহান। ‘‘যদি নির্বাচনের সময় ব্যালট ছিনতাই হয়, তাহলে পুলিশ বা প্রশাসন তা ঠেকাতে পারবে কি না—সে বিষয়েও আমার সন্দেহ আছে,’’ উল্লেখ করেন অধ্যাপক ইউনূস।

তিনি বৈঠকে উপস্থিত উপদেষ্টাদের জানান, জনগণের সামনে বাস্তব অবস্থা তুলে ধরার জন্য জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার চিন্তাও করছেন তিনি। এ জন্য একটি খসড়া ভাষণ প্রস্তুত করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিন সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে এক গণমাধ্যমকে তিনি জানান, অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের চিন্তাভাবনা করছেন।’

অধ্যাপক ইউনূসের এমন মন্তব্য এবং পদত্যাগের ইঙ্গিত প্রমাণ করে, অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় সরকার চলবে কি না, নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত