সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগামী ১ মাসের মধ্যে হাসিনা সরকারের ১৫ বছরের ভয়াবহ দুর্নীতির সম্পূর্ণ তথ্য ছাপার অক্ষরে প্রকাশ করা হবে ড. দেবপ্রিয়

Our Times News

স্পেশাল নিউজ করেসপন্ডেন্ট: হুসাইন আল আজাদ।
আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আগামী ১ মাসের মধ্যে স্বৈরাচার খ্যাত সাবেক শেখ হাসিনা সরকারের ১৫ বছরের দুর্নীতির ফিরিস্তি ছাপার অক্ষরে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

আজ সোমবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় ড. দেবপ্রিয় বলেন, “আমাদের কাজ চোর ধরা নয়, বরং চুরির পুরো প্রক্রিয়ার বর্ণনা দেওয়া।” শ্বেতপত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর সরাসরি আঙুল তোলা হয়নি, বরং দুর্নীতির কাঠামোগত দিকগুলো বিশ্লেষণ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ৯০ দিনের মধ্যে শ্বেতপত্র প্রস্তুত করার জন্য ১২ জন নামজাদা অর্থনীতিবিদকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। এই সময়ে কমিটি ১৮ বার নিজেদের মধ্যে সভা করেছে এবং নীতিনির্ধারকদের সঙ্গে ২২ বার বৈঠক করা হয়েছে।

ড. দেবপ্রিয় জানান, “প্রতিটি সদস্য বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। বিদেশি পরামর্শকদের দিয়ে এই কাজ করানো হলে কমপক্ষে তাদের পিছনে ২৫ কোটি টাকা খরচ হতো।”

তিনি আরও বলেন, “শ্বেতপত্রের পুরো প্রক্রিয়া জনমানুষের অংশগ্রহণ নিশ্চিত করে তৈরি করা হয়েছে। এটি বাংলাদেশ সরকারের একটি স্বীকৃত দলিল।”

শ্বেতপত্রে তুলে ধরা দুর্নীতির বিভিন্ন দিকের মধ্যে রয়েছে:

যেমন, রাজস্ব ফাঁকি ও আর্থিক ক্ষতি।

ব্যাংকিং খাতের লুটপাট।

সরকারি বিনিয়োগে অদক্ষতা।

খাদ্য সরবরাহ চেইনের ধ্বংস।

উন্নয়ন প্রকল্পে প্রশ্নবিদ্ধ অর্থ ব্যয়।

শ্রম অভিবাসন খাতে অনিয়ম।

সামাজিক সুরক্ষা এবং পরিবেশ ব্যবস্থাপনায় ব্যর্থতা।

জিডিপি ও মূল্যস্ফীতির তথ্য বিকৃতি।

শ্বেতপত্রের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতিক্রিয়া।

রোববার এই শ্বেতপত্র ড. মুহাম্মদ ইউনূসের হাতে হস্তান্তর করা হয়। তিনি বলেন, “এটি একটি ঐতিহাসিক দলিল। গত ১৫ বছরে অর্থনৈতিক খাতে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাগুলো নিয়ে কেউ কথা বলেনি। এই প্রতিবেদন সেসব বিষয় সামনে নিয়ে এসেছে।”

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ২৮ আগস্ট দেশের অর্থনৈতিক অবস্থার বিশ্লেষণ করতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়।

ড. দেবপ্রিয় জানান, আগামী মাসেই এই শ্বেতপত্র ছাপার অক্ষরে প্রকাশিত হবে এবং জনগণের সামনে ১৫ বছরের দুর্নীতির পুরো চিত্র উন্মোচিত হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত