সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

আবারও জামায়াতের তীব্র সমালোচনা করলেন হেফাজত আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: চট্টগ্রামের হাটহাজারীতে আয়োজিত এক ধর্মীয় সমাবেশে আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। শুক্রবার সন্ধ্যায় পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শানে রেসালাত সম্মেলন এ তিনি জামায়াত ও তাদের নেতাদের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য রাখেন।

বাবুনগরী বলেন, “যারা পূজা ও রোজাকে একই বলে, তারা ইসলামের বাইরে অবস্থান করছে। ইসলামকে বিকৃত করে এমন দলকে মুসলিম সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না।” তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামী প্রকৃত ইসলামী দল নয়, বরং তারা ভিন্ন মতাদর্শ কায়েমের চেষ্টা করছে।

হেফাজত আমির আগামী জাতীয় নির্বাচনে জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “কুফরি যাতে প্রতিষ্ঠা না পায়, সে জন্য এ ধরনের দলকে ভোট দেওয়া যাবে না।”

সম্মেলনে তিনি মুসলিম উম্মাহকে নবী-রাসুল এবং সাহাবায়ে কেরামের দেখানো পথে চলার আহ্বান জানান। তার ভাষায়, “সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম। তাদের অনুসরণ করলেই দুনিয়া ও আখিরাত সঠিক থাকবে।”

প্রসঙ্গত, এর আগে গত আগস্টেও এক অনুষ্ঠানে জামায়াতকে “ভণ্ড ইসলামী দল” বলে আখ্যায়িত করেছিলেন হেফাজত আমির। তখন তিনি অভিযোগ করেছিলেন, জামায়াত প্রকৃত “মদিনার ইসলাম” নয়, বরং “মওদুদীবাদ” প্রতিষ্ঠা করতে চায়।

হেফাজত আমিরের এই নতুন বক্তব্যে আবারও জামায়াত-হেফাজত সম্পর্ক নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলেও জামায়াতের কোনো নেতার পক্ষ থেকে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত