সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আবারও দলবাজির অভিযোগ, প্রশাসনকে সতর্কবার্তা দিলেন নুরুল হক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, দেশের প্রশাসন আবারও দলীয় প্রভাবে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, কিছু কর্মকর্তা পূর্বের মতোই নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন এবং তাদের স্বার্থে কাজ করছেন। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক স্পষ্ট ভাষায় বলেন, “যারা দলবাজি করবে, তাদের পরিণতি হবে বেনজীর আহমেদ কিংবা হারুন অর রশিদের মতো।” তিনি উল্লেখ করেন, দীর্ঘ আট মাস পার হলেও জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে হতাহতদের বিচার বা দায়ীদের গ্রেপ্তারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

তার দাবি, “রাজনৈতিক দলগুলো নিজেরা ক্ষমতার সমীকরণে ব্যস্ত হয়ে পড়েছে। আওয়ামী লীগ বিরোধিতায় ঐক্য ও স্পষ্ট অবস্থান না থাকায় তারা আবার রাজপথে সক্রিয় হয়ে উঠেছে।” তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ প্রতিরোধে আমরা কাজ শুরু করেছি, অন্য দলগুলোকেও স্পষ্ট অবস্থান নিতে হবে।

নুরুল হক অভিযোগ করেন, বর্তমানে দেশের বিভিন্ন খাতে—যেমন পরিবহন, কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে—চাঁদাবাজি ও দখলবাজি চলছে। রাজনৈতিক আশ্রয়ে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীরাও সক্রিয় হয়ে উঠেছে, যা জনগণ মোটেও মেনে নিচ্ছে না।

সমাবেশটি আয়োজন করে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখা। এতে সভাপতিত্ব করেন মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন আব্দুর রহিম। আরও বক্তব্য দেন নুরে এরশাদ সিদ্দিকী, নাজিম উদ্দীন, রকিবুল হাসান, সবুজ খান ও ফারজানা কিবরিয়া প্রমুখ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত