
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি দীর্ঘদিনের ব্যক্তিগত শ্রদ্ধার কথা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, সাংবাদিক জীবনের শুরুতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ও সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে প্রভাবিত করে।
তিনি উল্লেখ করেন, সামরিক শাসন ও পরবর্তী রাজনৈতিক দমন-পীড়নের সময়েও খালেদা জিয়া দৃঢ়তা ও আত্মমর্যাদা বজায় রেখে রাজনীতি করেছেন। মামলা, হয়রানি ও নানা চাপের মধ্যেও তার অবস্থান থেকে সরে না যাওয়াই তাকে অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি।
পোস্টে আরও বলা হয়, জীবনের শেষ সময়ে খালেদা জিয়ার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারাকে তিনি নিজের জন্য একটি বড় সৌভাগ্য মনে করেন এবং দেশের জন্য তার ত্যাগকে গভীর সম্মানের সঙ্গে স্মরণ করেন।





























