সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আমি তো মারতে পারি না, তাই গালি দিই”—দেশ ছাড়ার পেছনের গল্প বললেন পিনাকী ভট্টাচার্য

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের আলোচিত লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য জানিয়েছেন, কেন তিনি আক্রমণাত্মক ভাষায় কথা বলেন এবং কীভাবে একসময় দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। চ্যানেল আই-এর ‘স্ট্রেট কাট’ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

পিনাকী ভট্টাচার্য বলেন, “আমি তো আর মারতে পারি না, তাই গালি দিই।” তার ভাষ্য অনুযায়ী, দেশের ভয়াবহ দুর্দশার জন্য দায়ী শিক্ষিত এলিট শ্রেণি—যারা রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের সম্পদ বিদেশে পাচার করে। তিনি বলেন, “যারা গার্মেন্টসে কাজ করে, মাঠে-ঘাটে খেটে খায়, তারাই দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। আর এই শ্রমজীবী মানুষের উৎপাদিত সম্পদ চুরি করে বিদেশে নিয়ে যায় এলিটরা।”

তিনি আরও বলেন, এই শ্রেণির তিনটি ভয়—সম্মান হারানোর ভয়, মার খাওয়ার ভয় এবং সম্পদ হারানোর ভয়। তাই তিনি তাদের উদ্দেশে কঠোর ভাষায় প্রতিবাদ জানান, যাতে অন্তত সম্মান হারানোর ভয়ে তারা সতর্ক থাকে।

অনুষ্ঠানে পিনাকী ভট্টাচার্য বলেন, ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় ডিজিএফআই তাকে তলব করে। প্রথমে ভদ্রভাবে ডাকা হলেও পরবর্তী কলে রূঢ়ভাবে বলা হয়, সেদিন সন্ধ্যার মধ্যেই তাকে ডিজিএফআই অফিসে হাজির হতে হবে।

এই পরিস্থিতিতে মানবাধিকারকর্মীদের পরামর্শে তিনি আত্মগোপনে যান এবং পাঁচ মাস ঢাকা শহরের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকেন। পরে নির্বাচন শেষ হলে বাসার সামনে সার্বক্ষণিক নজরদারি এবং ডিজিএফআই সদস্যদের উপস্থিতি দেখে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন।

তার ভাষায়, “যাদের ডিজিএফআই ধরে নিয়ে যায়, তারা অধিকাংশই আর ফেরে না। আমি তখন গুম হওয়া ব্যক্তিদের ডকুমেন্টেশন করছিলাম এবং দেখেছি, কিভাবে অনেককে গুম করে ফেলা হয়। আমিও ভাবলাম, আমার সাথেও হয়তো সেটাই হতে যাচ্ছে।”

ফ্রান্সে আশ্রয়ের বিষয়ে তিনি জানান, তখন তিনি একটি ফরাসি মানবাধিকার সংস্থার সঙ্গে কাজ করতেন। তারাই ভিসা ও আশ্রয়ের যাবতীয় সহায়তা করে।

পিনাকীর বক্তব্যে স্পষ্ট, তিনি গালি দেন প্রতিবাদ জানাতে, ক্ষমতাবানদের মুখোশ খুলে দিতে—যাতে অন্তত ভয় পেয়ে তারা নিজেদের আচরণ সংশোধন করে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত