সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ইতিহাস কাউকে ক্ষমা করবে না: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, যারা আজ দোষারোপের রাজনীতি করছে, তারা যেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পরিণতি ভুলে না যায়। ইতিহাস কাউকে ক্ষমা করেনি, ভবিষ্যতেও করবে না।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, ‘জুলাই গণঅভ্যুত্থান’ ছিল শোষিত, নিপীড়িত ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিপ্লব। এই আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের সোচ্চার প্রতিবাদের প্রতীক এবং স্বৈরাচারের পতন ঘটানোর এক অনিবার্য ধাপ। সেই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে, দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেয়।

তিনি বলেন, এই বিপ্লবের মাধ্যমে দেশের প্রায় সব ছাত্রসংগঠন এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়েছিল, যা ইতিহাসে বিরল। শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এটি ছিল এক অনন্য দৃষ্টান্ত।

এই গণঅভ্যুত্থানের মাধ্যমে অনেক তরুণ-তরুণী শহীদ হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। পিচ্চি রিয়া গোপ থেকে শুরু করে বৃদ্ধ রিকশাওয়ালা—শত শত নিরপরাধ মানুষের শাহাদাত এই আন্দোলনের নৈতিক ভিত্তি গড়ে দিয়েছে।

তিনি বলেন, এই আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। এই বিপ্লবের কারণেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এবং আন্দোলনের মূল সংগঠন হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরই রাষ্ট্রীয় সংলাপে অংশগ্রহণের অধিকার রয়েছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আজ যারা জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের জিজ্ঞাসা করা উচিত—ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াইয়ের সময় তারা কেন এই ব্যানারে আন্দোলনে যোগ দিয়েছিলেন?

তিনি আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, তখন তো কেউ প্রশ্ন তোলেনি। তাহলে এখন কেন এসব প্রশ্ন সামনে আনা হচ্ছে?

তিনি অভিযোগ করেন, কিছু মহল কৃত্রিম বিতর্ক তৈরি করে আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হলো এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম দেশের সব রাজনৈতিক দল ও সংগঠনকে ঐক্যবদ্ধ করেছিল এবং এটি রাষ্ট্র পুনর্গঠনের অংশ।

তিনি স্পষ্ট জানিয়ে দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো দলের মনিটরিংয়ের অধীনে নয়, এটি জনগণের আন্দোলন।

পোস্টের শেষ দিকে তিনি আরও বলেন,
“আজ যারা দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি করছে, তারা যেন ছাত্রলীগের করুণ পরিণতি ভুলে না যায়। ইতিহাস কাউকে ক্ষমা করেনি, ভবিষ্যতেও করবে না। আমরা সংলাপে থাকব, দেশ সংস্কারে ভূমিকা রাখব, আর কোনো ষড়যন্ত্র আমাদের থামাতে পারবে না। আমাদের হাজারো ভাইয়ের রক্তের ঋণ আমরা সুদে-আসলে শোধ করব।

সবশেষে তিনি বলেন, “ফ্যাসিবাদের পতন অনিবার্য! গণজাগরণ অপ্রতিরোধ্য! বিজয় আমাদেরই হবে।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত