সর্বশেষ
মামুনুল হকের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিলেন ববি হাজ্জাজ
দুর্নীতিমুক্ত শিক্ষা মন্ত্রণালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন শিক্ষামন্ত্রী
‘ইনকিলাব’ ‘ইনসাফ’ ও ‘আজাদী’ জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ভাষা : হেফাজতে ইসলাম
দেশের বাজারে আবারও বাড়ল সোনা ও রুপার দাম
রমজানে ১০ লাখ পরিবার পাবে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মাংস
ভারতের প্রয়াগরাজে ২০ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ধর্মগুরু ও শিষ্যের বিরুদ্ধে এফআইআর
ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে খামেনি ও তার ছেলে সরানোর পরিকল্পনা ভাবছেন ট্রাম্প
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কি না? জানুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে
হৃদরোগ এড়াতে কোন চর্বি খাবেন, কোনটি এড়িয়ে চলবেন, জানুন বিজ্ঞানভিত্তিক তথ্য
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চকরিয়ায় নতুন উপজেলা ও ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু
আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান
বহুভাষা ও বহুসংস্কৃতির বাংলাদেশ গড়ে তুলতে হবে : নাহিদ ইসলাম
৫ টাকার বিরোধে প্রবাসীকে পিটিয়ে হত্যা
ভোরে জামায়াত আমিরের সংক্ষিপ্ত স্ট্যাটাস ভাইরাল
ঢাকাসহ ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

‘ইনকিলাব’ ‘ইনসাফ’ ও ‘আজাদী’ জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ভাষা : হেফাজতে ইসলাম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের সময় ব্যবহৃত ‘ইনকিলাব’, ‘ইনসাফ’ ও ‘আজাদী’ শব্দগুলোকে ঐতিহাসিক ভাষা-সম্পদ হিসেবে উল্লেখ করে জনপরিসরে এগুলোর চর্চা জোরদারের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় জনগণের মধ্যে প্রতিরোধ ও ন্যায়বিচারের চেতনা জাগ্রত করতে এই শব্দগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব শব্দের বিরুদ্ধে অবস্থান নেওয়া শক্তিগুলো মূলত গণঅভ্যুত্থানের বিরোধী শক্তি।

বিবৃতিতে বলা হয়, কিছু পরাজিত ও চিহ্নিত গোষ্ঠী ঐতিহাসিক আরবি-ফারসি শব্দের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা মূলত জুলাইয়ের গণআন্দোলনের চেতনাকে দুর্বল করার চেষ্টা। এমনকি ক্ষমতাসীন দলের একজন মন্ত্রীকেও ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের বিরোধিতা করতে দেখা গেছে বলে অভিযোগ করা হয়।

তিনি বলেন, বাংলা ভাষা কেবল একটি একক ধারার ভাষা নয়। ইতিহাসের বিভিন্ন পর্বে আরবি, ফারসি ও উর্দু ভাষার বহু শব্দ বাংলাকে সমৃদ্ধ করেছে এবং জনগণের আন্দোলন-সংগ্রামে রাজনৈতিক ভাষা ও প্রেরণা জুগিয়েছে। ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক গণআন্দোলন পর্যন্ত এসব শব্দ জনগণের লড়াইয়ের অংশ ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, কিছু সাম্প্রদায়িক ও সাংস্কৃতিক গোষ্ঠী বেছে বেছে এসব শব্দকে বিতর্কিত করার চেষ্টা করছে, অথচ অন্য অনেক প্রচলিত শব্দ নিয়ে তারা কখনো প্রশ্ন তোলে না। এই দ্বৈত মানসিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হয়, গণমাধ্যম ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে যারা ফ্যাসিবাদবিরোধী অবস্থান ধরে রেখেছেন, তাদের দক্ষতা ও প্রস্তুতি আরও জোরদার করা প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের লক্ষ্য যেন ব্যর্থ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১১
সূর্যোদয়ভোর ৬:২৬
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:৩০
মাগরিবসন্ধ্যা ৫:৫৮
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১১
সূর্যোদয়ভোর ৬:২৬
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:৩০
মাগরিবসন্ধ্যা ৫:৫৮
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত