সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সাম্প্রতিক একাধিক আত্মঘাতী হামলার ঘটনার পর প্রতিবেশী আফগানিস্তান এর ভেতরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর দাবি, এসব হামলায় সন্ত্রাসী গোষ্ঠীর ব্যবহৃত ক্যাম্প ও আস্তানাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলো সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত ছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে বহু মুসল্লি নিহত হওয়ার ঘটনার পর এই অভিযান চালানো হয়। তবে এ বিষয়ে আফগানিস্তানের তালেবান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আফগান সূত্রগুলো জানিয়েছে, সীমান্তবর্তী দুটি প্রদেশে এই হামলা হয়েছে, যদিও হামলাকারী সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিত করা যায়নি।

সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, পাকতিকা প্রদেশে একটি ড্রোন হামলায় একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্যবস্তু হয়। একই সঙ্গে নানগারহার প্রদেশেও হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থান নির্বাচন করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান তালেবান ও তাদের সহযোগীদের অন্তত সাতটি ক্যাম্প ও আস্তানায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি সীমান্ত অঞ্চলে ইসলামিক স্টেট–ঘনিষ্ঠ একটি গোষ্ঠীকেও লক্ষ্য করা হয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, ইসলামাবাদসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সাম্প্রতিক যেসব হামলা হয়েছে, সেগুলো আফগানিস্তানভিত্তিক নেতৃত্ব ও সমন্বয়কারীদের নির্দেশে পরিচালিত হয়েছে। এ বিষয়ে তাদের কাছে চূড়ান্ত প্রমাণ রয়েছে বলেও জানানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত