সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ইনসাফ প্রতিষ্ঠায় খালেদা জিয়ার মতো জুলুম-নির্যাতন সইব, কিন্তু এই মাটি ছেড়ে যাব না: ডাকসু ভিপি সাদিক কায়েম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শোকবইয়ে তিনি লিখেছেন, ইনসাফ প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার মতো জুলুম-নির্যাতন সইব, কিন্তু এই মাটি ছেড়ে যাব না।

ডাকসু ভিপি বলেন, ভারতের আধিপত্যবাদবিরোধী ও আপসহীন সংগ্রামের কণ্ঠস্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। দেশপ্রেম, স্বাধীনতা ও ইনসাফের জন্য উনার লড়াই এ জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকবইয়ে তিনি আরও লিখেছেন, শহীদ জিয়া ও বেগম খালেদার বাংলাদেশপন্থি রাজনীতি আগামীর দেশের রাজনীতির মূল ভিত্তি। এই রাজনীতি ভারতীয় আধিপত্যবাদ, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। বেগম জিয়ার মতোই ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াইয়ে শত জুলুম-নির্যাতন সহ্য করব, কিন্তু এই মাটি ছেড়ে যাব না।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাকসু ভিপি সাদিক কায়েম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখান থেকে ছাত্রসমাজ এবং দেশের যুবসমাজের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ পেয়েছেন।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার ওপর তারেক রহমান বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। রাজনীতিতে ভিন্নতা বা বিভাজন গণতান্ত্রিক সৌন্দর্যের অংশ, কিন্তু বাংলাদেশ এবং জুলাই বিপ্লবের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে।

তিনি আরও জানান, বিএনপি, জামায়াতসহ সকল ফাসিবাদবিরোধী দল এবং ছাত্রদল-ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত