সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ইরানকে ১০-১৫ দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি কার্যকর চুক্তিতে পৌঁছাতে ১০ থেকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে পরিস্থিতি আরও কঠোর হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

ওয়াশিংটনে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানকে অবশ্যই অর্থবহ একটি চুক্তিতে আসতে হবে। আলোচনায় অগ্রগতি থাকলেও সময় খুব সীমিত বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, এই সময়সীমার মধ্যে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

ট্রাম্প আরও জানান, এর আগেও ইরানের পারমাণবিক সক্ষমতা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিয়েছে। তিনি দাবি করেন, পূর্ববর্তী সামরিক অভিযানে ইরানের পারমাণবিক অবকাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রয়োজন হলে ভবিষ্যতেও আরও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

এ সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতির বিষয়টিও আলোচনায় আসে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতি জোরদার করে ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ১০ থেকে ১৫ দিনের মধ্যেই সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান কে যেকোনো মূল্যে একটি চুক্তিতে পৌঁছাতে হবে।

এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন নির্ভর করছে ইরান ও যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের ওপর।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত