সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ইরানের খোরাসানে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৫১ জন নিহত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণ খোরাসানে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বার্তা সংস্থা রয়টার্স। ওই প্রতিবেদন অনুযায়ী, এখনও বেশ কয়েকজন শ্রমিক খনির ভিতরে আটকা পড়ে আছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরান থেকে ৫৪০ (৩৩৫ মাইল) কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত তাবাস এলাকায় মাদানজু নামে একটি কোম্পানির একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। মূলত, মিথেন গ্যাস লিক হয়ে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।

গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে যখন বিস্ফোরণটি ঘটে, তখন ওই কয়লা খনির একটি টানেলের মধ্যে কমপক্ষে ৬৯ জন শ্রমিক কাজ করছিলেন।

এ বিষয়ে দক্ষিণ খোরাসান প্রদেশের গভর্নর আলী আকবর রহিমি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, কয়লা খনির বি ব্লকে উদ্ধার অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি ব্লক-সিতে উদ্ধার অভিযান ইতিমধ্যেই হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত