সর্বশেষ
হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাওনা আছে দাবি এক ব্যক্তির, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা
বিশ্ববাজারে টানা দরপতনের ধাক্কায় দেশের বাজারে আরও কমলো সোনার দাম
আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে বড় জয়, দাপট দেখিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা
টানা কয়েক দফা পতনের পর আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
নাসির–তামিমার মামলার রায় আজ, দোষ প্রমাণিত হলে হতে পারে কঠোর শাস্তি
বিশ্বকাপের আগে শক্তির বার্তা, আইসল্যান্ডকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা
মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক, কঠোর হচ্ছে নজরদারি
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের ঘটনার পর ইরানে হামলা, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা
সুদের হার বৃদ্ধির শঙ্কায় বিশ্ববাজারে আরও বড় ধস, কমেছে স্বর্ণের দাম
জাতীয় সংবাদ
আন্তর্জাতিক সংবাদ
ইসলামী ব্যাংক নিয়ে সংসদে তুমুল বিতর্ক, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের দেয়া ২৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৪ রানে ৪ উইকেট হারালো অস্ট্রেলিয়া
অবসরের ভাবনা থেকে সরে এলেন শেখ হাসিনা, বললেন ‘জনগণের পাশে থাকাই এখন দায়িত্ব
বিশ্ববাজারে আবারও চাঙ্গা স্বর্ণ, বেড়েছে আউন্সপ্রতি দাম

ইসলামী ব্যাংক নিয়ে সংসদে তুমুল বিতর্ক, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ, মালিকানা ও পরিচালনা নিয়ে জাতীয় সংসদে তুমুল আলোচনা হয়েছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়।” তিনি মন্তব্য করেন, প্রতিটি বিষয়ে ধর্মকে টেনে আনা সমীচীন নয়।

মঙ্গলবার (৯ জুন) সংসদ অধিবেশনে ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংকের বৈধ গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত থাকবে এবং আইন অনুযায়ী তাদের অধিকার নিশ্চিত করা হবে। তবে কিছু মহল পর্দার আড়াল থেকে গ্রাহকদের নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি জানান, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজন হলে পরিচালনা পর্ষদে পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে। এ বিষয়ে কারও আপত্তি থাকলে আইনি কাঠামো পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ঋণ নিয়ে ফেরত না দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করা হবে। একই সঙ্গে নিয়মবহির্ভূতভাবে চাকরিচ্যুত কর্মীদের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি।

অন্যদিকে, সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, অতীতে বিভিন্ন অনিয়মের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। তিনি ব্যাংকের সাম্প্রতিক চেয়ারম্যান নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন।

উল্লেখ্য, গত মে মাসে চেয়ারম্যান পদে পরিবর্তনের পর থেকে ইসলামী ব্যাংককে ঘিরে গ্রাহক ও শেয়ারধারীদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১০ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৫
এশা রাত ৮:১২

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১০ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৫
এশা রাত ৮:১২

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত