সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ইসলাম বিদ্বেষী খ্যাত আওয়ামী নেতাকে দড়ি দিয়ে বেঁধে পুলিশে দিল বিক্ষুব্ধ জনতা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্টের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে বিক্ষুব্ধ জনতা দড়ি দিয়ে বেঁধে পুলিশে সোপর্দ করেছে। গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর গ্রীনরোডের একটি হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তাকে চিনে ফেলেন উপস্থিত লোকজন। পরে তাকে আটকে একটি রুমে চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “গত ১৭ বছর দেশটাকে খেয়েছে গিলে। এখন দোয়া-দুরুদ পড়ছে। পড়তে দেন, পড়তে দেন।”

জানা গেছে, ২০১৯ সালের ৫ মার্চ ভোলায় বিএনপির একটি সমাবেশে হামলা, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ এবং দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা হয়। ২০২৪ সালের ২ ডিসেম্বর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ হোসাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, নুরনবী চৌধুরী শাওন, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ মোট ৪০০ জনকে আসামি করা হয়। আজিজুল ইসলাম মামলার অন্যতম অভিযুক্ত।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, “আমি শুনেছি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। তবে কোন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে আমাদের থানায় একটি মামলা রয়েছে।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত