সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ঈদের রাতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, তিন শিশুসহ একই পরিবারের ৭ জনের মৃত্যু!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা এলাকায় একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন চারজন।

সোমবার ঈদের দিন রাত (৩১ মার্চ) দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত রায়পুরের ৩ নং ঘেরিতে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যানুসারে, বাসন্তী পূজোর জন্য বেআইনি আতশবাজি তৈরি চলাকালীন সময়েই বিস্ফোরণ ঘটে, যার ফলে গোটা বাড়িটিতে আগুন ধরে যায়।

বিস্ফোরণে নিহতদের পরিচয়।

নিহতরা হলেন প্রভাতী বণিক (৮০), সান্ত্বনা বণিক (২৮), অর্ণব বণিক (৯), অস্মিতা বণিক (৬ মাস), অঙ্কিত বণিক (৬ মাস), অরবিন্দ বণিক (৬৫) এবং অনুস্কা বণিক (৬)।

বিস্ফোরণের তীব্র শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং বাড়িটির একটি অংশ আগুনে পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। রাতের অন্ধকারের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটে

চারজন এখনও নিখোঁজ রয়েছেন। পুলিশ প্রশাসনের ধারণা, হয়তো তাঁরা আগুন থেকে পালিয়ে গেছেন বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী।

এর আগেও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বেআইনি আতশবাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে, যার মধ্যে পূর্ব মেদিনীপুর, মহেশতলা, চম্পাহাটি এবং উত্তর ২৪ পরগনার ঘটনাগুলি উল্লেখযোগ্য। প্রতিবারই প্রাণহানির সংখ্যা ছিল বেশ উল্লেখযোগ্য।

বারবার এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি প্রশাসনিক গাফিলতির ইঙ্গিত দিচ্ছে। বেআইনি বাজি কারখানাগুলো নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত