সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

একটানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পেল ৭ কিশোর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৭ কিশোরকে বাইসাইকেলসহ ৫৫ জনকে বিভিন্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। ‘নামাজের আলোয় আলোকিত হোক প্রতিটি শিশু’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে আমতৈল মাজার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উদ্যোক্তা কমিটি জানায়, মোট ৬০ জন কিশোর এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। তাদের মধ্যে নিয়মিত জামাতে নামাজ আদায়ে ব্যর্থ হয়ে ৫ জন বাদ পড়েন। বাকি ৫৫ জন কিশোরকে নিয়মিত নামাজ আদায় করার জন্য পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে সাতজনকে লটারির মাধ্যমে বাইসাইকেল দেওয়া হয়।

বাইসাইকেল পুরস্কার পাওয়া কিশোর শাফি বলেন, “৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়ার অভ্যাস গড়ে উঠেছে। পুরস্কার পাওয়া শুধু প্রেরণা, মুসলমান হিসেবে নিয়মিত নামাজ পড়া চলার জন্যও দোয়া চাই।”

উদ্যোগের সভাপতিত্ব করেন আমতৈল হযরত শাহ সর্দার মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি মো. সাহেদুর রহমান কিরন। সাধারণ সম্পাদক শাহজাহান আলম অনুষ্ঠানের সঞ্চালনা করেন। কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধন ঘোষণা করেন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আহসান উদ্দিন।

অনুষ্ঠানে কুলাউড়া দারুসসুন্নাহ মডেল দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল, স্থানীয় সাংবাদিক, মসজিদের ইমাম ও অন্যান্য সমাজসেবীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।

আলোচনা সভা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী কিশোরদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া মাত্র ১৮ মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করা ৯ বছর বয়সী রেদওয়ান আহমেদ মারিয়ানকে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। স্থানীয় শিশু-কিশোর ও অভিভাবকদের মধ্যে এ আয়োজন ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি করে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত