সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কখনোই রাশিয়ায় পালানোর ইচ্ছা ছিল না: বাশার আল-আসাদের দাবি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দাবি করেছেন, তিনি কখনোই রাশিয়ায় পালিয়ে যাওয়ার কথা ভাবেননি। দামেস্কের পতনের আট দিন পর সিরিয়ার প্রেসিডেন্টের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

তবে এই টেলিগ্রাম চ্যানেলটি বর্তমানে কার নিয়ন্ত্রণে রয়েছে বা আসাদ নিজে বিবৃতিটি লিখেছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। বিবৃতিটি আরবি ও ইংরেজি দুই ভাষায় প্রকাশিত হয়।

বিবৃতিতে আসাদ ৮ ডিসেম্বরের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তিনি জানান, ওই সময় রুশ সামরিক ঘাঁটিতে অবরুদ্ধ হয়ে পড়ার পর ঘাঁটি ত্যাগ করার কার্যকর কোনো উপায় ছিল না। এ পরিস্থিতিতে রুশ কমান্ডকে মস্কোর নির্দেশে তাকে রাশিয়ায় স্থানান্তরের ব্যবস্থা করতে বলা হয়। উল্লেখ্য, দামেস্ক পতনের পরদিনই এই ঘটনা ঘটে।

আসাদ স্পষ্টভাবে উল্লেখ করেন, এই ঘটনাবলির কোনো পর্যায়েই আমি পদত্যাগ বা অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার কথা ভাবিনি। এমনকি কোনো পক্ষ থেকেও এ ধরনের প্রস্তাব দেওয়া হয়নি। তিনি আরও বলেন, যখন রাষ্ট্র সন্ত্রাসীদের হাতে চলে যায় এবং তা অর্থপূর্ণ অবদান রাখার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন কোনো অবস্থানই অর্থবহ থাকে না।

সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে মাত্র ১২ দিনের মধ্যে আসাদ সরকারের নিয়ন্ত্রণ থেকে শহর ও প্রদেশগুলো একে একে হাতছাড়া হয়ে যায়। আসাদের নিখোঁজ হওয়ার পর তাকে দেশ ছেড়ে পালানোর গুজব ছড়িয়ে পড়ে। রাশিয়ান মিডিয়ায় তাকে আশ্রয় দেওয়ার কথা বলা হলেও আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

এদিকে বিদ্রোহী গোষ্ঠীগুলো এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত