সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

কঠোর শাস্তির হুঁশিয়ারির পর কাতারের কাছে ক্ষমা চাইলেন হিং’স্র হা/য়/না নেতানিয়াহু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: দোহায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় শেষ পর্যন্ত কাতারের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিকে ফোন করে তিনি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের হামলা না চালানোর প্রতিশ্রুতি দেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু প্রথমেই গভীর অনুশোচনা প্রকাশ করেন যে, হামাসকে লক্ষ্য করে চালানো হামলায় অনিচ্ছাকৃতভাবে এক কাতারি সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন, জিম্মি মুক্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে টার্গেট করা কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন ছিল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ইসরাইলি প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা গ্রহণ করেন।

নেতানিয়াহুর অফিস থেকেও একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে কাতারি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলা হয়, ইসরাইল কাতারের জনগণকে নয় বরং হামাসকে লক্ষ্য করেছিল। তবে একজন কাতারি নাগরিক নিহত হওয়ায় ইসরাইল অনুতপ্ত এবং ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো পরিকল্পনা নেই।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ইসরাইল দোহায় হামলা চালিয়ে অন্তত পাঁচজন হামাস সদস্য এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করে। হামলাটি মূলত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো হলেও তারা অল্পের জন্য রক্ষা পান। এ ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দোহায় কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের অভিযোগ এনে ইসরাইলকে কঠোরভাবে নিন্দা করেন। একই সঙ্গে প্রায় ৬০টি মুসলিম দেশ কাতারের প্রতি সংহতি প্রকাশ করে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত