সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের সাদপন্থীদের কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে গত ২৪ ডিসেম্বর এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়েছে, মসজিদ প্রাঙ্গণে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সাদপন্থীদের শবগুজারি (রাত্রিযাপন) ও অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ২৭ ডিসেম্বর থেকে মাওলানা সাদপন্থীদের কাকরাইল মসজিদে কোনো ধরনের জমায়েত কিংবা কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তাবলিগ জামাতের মধ্যে গত কয়েক বছর ধরে ‘শুরা নেজাম’ ও ‘সাদপন্থী’ অনুসারীদের মধ্যে বিভাজন চলছে। এ বিভক্তির প্রেক্ষাপটে ১৭ ডিসেম্বর টঙ্গীর তুরাগ তীরে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে চারজন নিহত এবং অনেকেই আহত হন।

এর আগে, শুরা নেজামের অনুসারীরা কাকরাইল মসজিদে সংবাদ সম্মেলন করে সাদপন্থীদের নিষিদ্ধের দাবি জানায় এবং মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই বিভাজন ও সংঘর্ষ ধর্মপ্রাণ মানুষদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তাবলিগ জামাতের ঐক্য প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত