সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রাজনীতি করেনি বিএনপি: তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: কৌশলের অজুহাতে বিএনপি কখনো গুপ্ত কিংবা সুপ্ত রাজনীতির পথ বেছে নেয়নি বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রকাশ্য রাজপথের আন্দোলন এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েই বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে।

শনিবার (১৭ জানুয়ারি) ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারবর্গের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক দায়িত্ব। ভয়ভীতি, নির্যাতন ও গুম-খুনের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা কখনো রাজপথ ছেড়ে পালায়নি, বরং দৃঢ়তার সঙ্গে আন্দোলন চালিয়ে গেছে।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, গুম হয়েছেন, হত্যার শিকার হয়েছেন—যার সঠিক বিচার আজও হয়নি।

বিএনপির চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ধৈর্য ও সংযম বজায় রাখছে।

তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে। এটি হবে তাদের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান।

গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টার বিষয়ে সতর্ক করে তারেক রহমান বলেন, কেউ যেন নানা অজুহাতে গণতন্ত্রের পথ রুদ্ধ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কারণ গণতন্ত্র বাধাগ্রস্ত হলে তা শহীদদের আত্মত্যাগের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা হবে।

উল্লেখ্য, এই মতবিনিময় সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যরা অংশ নেন। তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান। সভাটির আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত