
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার পরিবার এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় তারা রাজধানীর জিয়া উদ্যানে সমাধিতে পৌঁছে শ্রদ্ধা জানান। জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং অন্যান্য পরিবারের সদস্যরাও।
এ সময় খালেদা জিয়ার কবরের পাশেই থাকা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরও তারা দেখেন এবং শ্রদ্ধা জানান।
গত মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন। বুধবার মানিক মিয়া এভিনিউতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।





























