সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

খালেদা জিয়ার প্রতি মানুষের আবেগ-ভালোবাসা বিএনপিকে আরও শক্তিশালী করবে: মির্জা ফখরুল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি মানুষের যে আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ পাচ্ছে, তা আগামী দিনে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া ছিলেন এক বিরল ব্যক্তিত্ব। নীতি ও আদর্শের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছিলেন আপসহীন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাকে আজীবন সংগ্রাম করতে হয়েছে, কারাভোগ করতে হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পরও তিনি দেশ ছেড়ে যাননি, এটাই তার দেশের প্রতি গভীর ভালোবাসার প্রমাণ।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার শেষ বিদায়ে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে, তা প্রমাণ করে তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, বরং জনগণের হৃদয়ের নেত্রীতে পরিণত হয়েছিলেন। তার দেখানো পথেই মানুষ গণতন্ত্র চর্চায় আরও সোচ্চার হবে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক তখনই তার চলে যাওয়া মানুষকে গভীরভাবে ব্যথিত করেছে। তার আত্মার মাগফিরাত কামনায় মানুষ চোখের পানি ফেলেছে, দোয়া করেছে। সেই সঙ্গে একটি প্রত্যাশাও নিয়ে গেছে, আগামী দিনে দেশের পক্ষে থাকা শক্তি হিসেবে বিএনপিকেই তারা বিজয়ী করতে চায়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত