সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গণতন্ত্র ও মানুষের ভাগ্য বদলাতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শেরপুরে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে তিনি এই আহ্বান জানান।

সমাবেশে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে একটি রাজনৈতিক দল দেশের স্বাধীনতাকে ঝুঁকির মুখে ফেলেছিল, আর গত ১৬ বছর ধরে আরেকটি দল একইভাবে দেশকে পরাধীনতার দিকে ঠেলে দিয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্রের সূচনা এবং মানুষের ভাগ্য বদলাতে হলে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ধর্মের নামে প্রতারণা করে ভোট আদায়ের চেষ্টা করা হচ্ছে, যা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে। ভোটের আগে যারা ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে মানুষকে ঠকাচ্ছে, তারা ক্ষমতায় গেলে জনগণের সঙ্গে কী আচরণ করবে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নিজের প্রথম নির্বাচনি জনসভায় তারেক রহমান বলেন, গত ১৬ বছর দেশকে অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, কোনো বিদেশি শক্তি নয়, সবার আগে বাংলাদেশই হবে বিএনপির রাজনীতির মূল দর্শন।

তারেক রহমান অভিযোগ করেন, উন্নয়নের নামে লুটপাট চালিয়ে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে। একই সঙ্গে জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নিশিরাতের ভোট, ডামি নির্বাচন ও ব্যালট ছিনতাইয়ের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, গত বছরগুলোতে গুম-খুন ও রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। তবে জনগণের ত্যাগ ও আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারমুক্তির পথ তৈরি হয়েছে।

ষড়যন্ত্র এখনও চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগের মতো এবারও জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

শেষে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে এবং গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত