সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

গণহ’ত্যাকারী ফ্যাসিবাদকে ছাড় দেবে না জনগণ: জামায়াত আমিরের হুংকার!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফ্যাসিবাদ পুরনো হোক বা নতুন—এই জাতি কাউকে ছাড় দেবে না। জনগণ এখন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তাকিয়ে আছে। যারা আবারও আগের মতো ভুয়া নির্বাচনের ছক আঁকছে, তাদের প্রতি আমাদের কড়া বার্তা—মানুষ রক্ত দিয়ে এই পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবার রক্ত দিয়ে তা রক্ষা করবে।”

শনিবার সকাল ৭টার দিকে কুমিল্লা আলেখারচর ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা মহানগর জামায়াতের আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমরা ১৪, ১৮ কিংবা ২৪-এর মতো কোনো পাতানো নির্বাচন দেখতে চাই না। আমরা লক্ষ করছি, আবারও কিছু মহল সেই ধরনের আলামত সৃষ্টি করতে চাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ এবার কাউকে ছাড় দেবে না, আমরাও না।”

ডা. শফিকুর রহমান বলেন, “২৪-এর গণ-আন্দোলনের মধ্য দিয়ে যে রক্তঝরা পরিবর্তন এসেছে, তা কেবল ব্যক্তি বা গোষ্ঠীবিশেষের বিরুদ্ধে নয়—এটি ছিল ফ্যাসিবাদ এবং অবিচারের বিরুদ্ধে জাতির লড়াই। সেই লড়াই চলবে, যতদিন পর্যন্ত এই দেশে ফ্যাসিবাদের সামান্য চিহ্নও থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ রেখে যেতে চাই যেখানে ছাত্র, যুবক, শ্রমিকরা শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে। যেখানে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে হবে না। সেই বাংলাদেশ গড়তে হলে চাঁদাবাজমুক্ত, দখলদারমুক্ত, মানবিক সমাজ গড়তে হবে। আর তার জন্য একমাত্র বিকল্প হলো আল্লাহর আইন প্রতিষ্ঠা।”

এ সময় তিনি সকলকে আহ্বান জানান, “আসুন, আমরা আল্লাহর আইনের দিকে ফিরে যাই এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলি।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মুহাম্মদ, নায়েবে আমির এমদাদুল হক মামুন, সেক্রেটারি মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত