সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার

গাজায় ইসরায়েলি হামলায় শিশুরা মানসিক বিপর্যয়ে: ভবিষ্যৎ অনিশ্চিত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি হামলার ফলে শিশুদের শারীরিক ক্ষতির পাশাপাশি ভয়াবহ মানসিক বিপর্যয়ের শিকার হতে হচ্ছে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের মতে, গাজার প্রায় ১২ লাখ শিশু বর্তমানে মানসিক স্বাস্থ্য সহায়তা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে আতঙ্ক, হতাশা এবং মৃত্যু-ভয় তীব্রভাবে বেড়ে গেছে।

আট বছর বয়সী সামা তুবাইল এখন আর আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে পারে না, কারণ তার মাথায় চুলই নেই। ইসরায়েলি হামলার ভয়াবহতা তাকে এতটাই মানসিকভাবে আঘাত করেছে যে তার চুল পড়তে শুরু করেছে, যা চিকিৎসকদের মতে ‘নার্ভাস শক’-এর ফল। সামার মা জানান, চুল হারানোর কারণে সে বাইরে যেতে ভয় পায় এবং সবসময় মাথায় কাপড় পেঁচিয়ে রাখে। হতাশার কারণে সে প্রায়ই বলে, “মা, আমি ক্লান্ত, আমি মরে যেতে চাই।”

গাজার একাধিক মানসিক স্বাস্থ্য গবেষণা বলছে, যুদ্ধের কারণে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। একটি সমীক্ষায় দেখা গেছে, ৯৬ শতাংশ শিশু মনে করে তারা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, আর ৪৯ শতাংশ শিশু মনে করে তাদের জীবন শেষ হয়ে গেছে।

ড. ইয়াসির আবু জামেই, গাজার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের একজন, বলেন, “অনেক শিশু এতটাই মানসিকভাবে বিপর্যস্ত যে তারা কথা বলতেও ভয় পাচ্ছে। কিছু শিশু কেবল শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারা হাসতে বা কাঁদতেও পারে না।

ইসরায়েলি হামলায় বাবা-মাকে হারিয়ে অনেক শিশু চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সাত বছর বয়সী আনাস আবু ইশ এবং তার আট বছর বয়সী বোন দোয়া এখন তাদের দাদির কাছে আশ্রয় নিয়েছে। দাদি ওম-আলাবেদ বলেন, “আনাস প্রায়ই রেগে যায়, বিশেষ করে যখন দেখে অন্য শিশুরা তাদের মায়ের কোলে বসে আছে। সে শুধু তার বাবা-মাকেই হারায়নি, সে হারিয়েছে নিরাপত্তা, ভালোবাসা এবং শৈশবের সব রঙ।”

বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতি হলেও শিশুদের জন্য মানসিক পুনর্বাসন অত্যন্ত জরুরি। ইউনিসেফ ও অন্যান্য সংস্থাগুলো শিশুদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে। ইসরায়েলি মনোবিজ্ঞানী এডনা ফোয়া বলেন, “এই শিশুদের মানসিকভাবে সুস্থ করতে হলে তাদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশে ফিরিয়ে আনতে হবে।

গাজার বর্তমান পরিস্থিতি শিশুদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে বেড়ে ওঠা এই শিশুরা কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত