সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুলিস্তান-গাজীপুর রুটে বিআরটিসির এসি বাস চালু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানী গুলিস্তান থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত যাত্রীদের যাত্রা এখন আরও আরামদায়ক হতে যাচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) আজ থেকে এই রুটে আধুনিক এসি বাস সেবা চালু করেছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের শিববাড়ী বিআরটি স্টেশনে এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, “বিআরটি প্রকল্পের কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। তবে জনগণের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে ১০টি এসি বাস দিয়ে যাত্রীসেবা চালু করা হয়েছে। বাকি কাজগুলোও দ্রুতই সম্পন্ন করা হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিআরটিএ’র মহাপরিচালক ড. মো. মনিরুজ্জামান, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কমিশনার মো. ইব্রাহিম খান।

প্রাথমিকভাবে এই এসি বাসগুলো ৪২.৫ কিলোমিটার পথ পাড়ি দেবে। এর মধ্যে গাজীপুর শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার রুট নির্ধারণ করা হয়েছে।

শিববাড়ী থেকে বিমানবন্দর: ভাড়া ৭০ টাকা।

শিববাড়ী থেকে গুলিস্তান: ভাড়া ১৪০ টাকা।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা নোবেল দে জানিয়েছেন, যাত্রীদের চাহিদা এবং স্টেশনগুলোর পূর্ণ প্রস্তুতি নিশ্চিত হওয়ার পর পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানো হবে।

বিআরটিসির এই এসি বাস সার্ভিস চালুর মাধ্যমে যাত্রীদের যাতায়াতে নতুন মাত্রা যুক্ত হলো। এটি যানজট কমাতে এবং আরামদায়ক ভ্রমণের সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত