সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গ্রেপ্তার ইস্তাম্বুলের মেয়র, তুরস্কজুড়ে বিক্ষোভ!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তুরস্কের ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র একরেম ইমামোলু। তাকে আদালতের নির্দেশে মারমারা জেলে নেওয়া হয়েছে। ইমামোলুর গ্রেপ্তারের পর থেকেই ইস্তাম্বুলের রাস্তায় নেমে পড়েছেন হাজারো বিক্ষুব্ধ মানুষ। টানা পাঁচদিন ধরে রাজপথে চলছে বিক্ষোভ।

রোববার বিক্ষোভে যোগ দেন ইমামোলুর স্ত্রী দিলেক কায়া ইমামোলু। তিনি জনসমাবেশে বলেন, ‘‘এরদোয়ানের সময় শেষ। এবার তিনি হারবেন।’’ তার দাবি, একরেম ইমামোলুকে অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে এবং এর দায় সরকারের বহন করতে হবে।

একইসঙ্গে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইমামোলুর গ্রেপ্তার গণতন্ত্রের ওপর আঘাত। ফ্রান্সের মতে, বিরোধী রাজনীতি সম্মানিত না হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে।

বিরোধী দল সিএইচপি জানিয়েছে, ইমামোলুর সমর্থনে দেশজুড়ে এক প্রতীকী ভোটের আয়োজন করা হয়েছিল। তাতে প্রায় দেড় কোটি মানুষ অংশ নেন, যেখানে ১ কোটি ৩০ লাখ ভোট পড়েছে ইমামোলুর পক্ষে। জেল থেকে এক্স হ্যান্ডেলে ইমামোলু লিখেছেন, ‘‘দেশের মানুষ এরদোয়ানকে সাফ বার্তা দিয়েছে— অনেক হয়েছে, আর না।’’

২০১৯ সালে প্রথমবার ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন ইমামোলু। গত বছরও তিনি পুনর্নির্বাচিত হন। তবে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের নামে তাকে গ্রেপ্তার করে শাসকদল বিরোধী কণ্ঠরোধের চেষ্টা করছে বলে অভিযোগ সিএইচপি নেতাদের।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত