সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামের মহাসড়কে ব্যাটারিরিকশার দাপটে অসহায় হয়ে পড়ছেন পুলিশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম মহানগরে ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ঘটনা ও বিশৃঙ্খলা। সাম্প্রতিক সময়ে বেশ কিছু দুর্ঘটনায় আহত হয়েছেন পথচারী ও যাত্রীরা। এমনকি, অনেক সময় প্রাণহানির মতো ঘটনাও ঘটছে।

তিনদিন আগে হালিশহরের ওয়াপদা এলাকায় পরিবারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার খোঁজে বের হলে ব্যাটারিরিকশার বেপরোয়া গতি ও কিশোর চালকের অদক্ষতায় গুরুতর আহত হন আমজাদ হোসেন। একইভাবে, গত অক্টোবরে পতেঙ্গা সৈকতে যাওয়ার সময় রিং রোডে তীব্র গতিতে আসা একটি ব্যাটারিরিকশার ধাক্কায় আহত হন এক দম্পতি। এ ধরনের ছোট-বড় দুর্ঘটনা এখন চট্টগ্রাম নগরজুড়ে সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) পরিস্থিতি সামাল দিতে গত ৯ সেপ্টেম্বর নগরীর মূল সড়কগুলোতে ব্যাটারিরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেয়। এরপর ট্রাফিক পুলিশ প্রতিদিনই অভিযান চালিয়ে শতাধিক ব্যাটারিরিকশা আটক করছে। ১ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ৫,১০৯টি রিকশা জব্দ করা হয়েছে। তবে এ প্রচেষ্টা সত্ত্বেও এই রিকশাগুলোর দাপট বন্ধ করা যাচ্ছে না।

নগরবাসী ও বিশেষজ্ঞরা মনে করেন, নীতিমালা প্রণয়ন ও ব্যাটারিরিকশার উৎপাদন-আমদানি বন্ধ করা ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, অনেক সময় এসব রিকশার চালকরা কিশোর, যাদের কাছে কোনো বৈধ কাগজপত্র থাকে না। জব্দ করা রিকশাগুলো মামলার নামমাত্র জরিমানা পরিশোধের মাধ্যমে সহজেই ছাড়িয়ে আনা হচ্ছে।

ট্রাফিক পুলিশের এক সদস্য জানান, প্রতিদিন একশ’টির বেশি রিকশা জব্দ করলেও তাদের পেছনে ছুটতে ছুটতে আমরা ক্লান্ত। রিকশাগুলো অলিগলিতে ফিরে গিয়ে আবার দৌরাত্ম্য চালায়।

চট্টগ্রাম নগরবাসী সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা ও কার্যকর নীতিমালার দাবি জানিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত