সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

চট্টগ্রামে আইনজীবী হত্যা: সরাসরি জড়িত আরও একজন গ্রেপ্তার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা থেকে রিপন দাশ (২৭) নামের এই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার মৃদুল দাসের ছেলে এবং নগরীর চকবাজারের একটি ওষুধের দোকানে চাকরি করতেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) তারেক আজিজ জানান, রিপন দাশ এজাহারভুক্ত আসামি না হলেও হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজে তাকে নীল গেঞ্জি ও বটি হাতে দেখা গেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ তাকে আনোয়ারায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। রিপনকে আইনজীবী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের দেওয়া ছবিতে দেখা গেছে, হত্যাকাণ্ডের দিন রিপনের পরনে নীল গেঞ্জি, হেলমেট, এবং জিন্স প্যান্ট ছিল।

এর আগে, বুধবার রাতে ভৈরব থেকে চন্দন দাস নামে আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, চন্দন হত্যাকাণ্ডে কিরিচ হাতে অংশ নিয়েছিলেন। এ পর্যন্ত এই মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন বাতিলের পর সনাতনী সম্প্রদায়ের বিক্ষোভের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এ সময় প্রিজন ভ্যান ঘেরাও, যানবাহন ভাঙচুর এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের ঘটনায় ২৯ নভেম্বর আলিফের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫/১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। একই ঘটনায় আলিফের ভাই খানে আলম ভাঙচুর ও হামলার অভিযোগে আরেকটি মামলা করেন, যেখানে ১১৬ জনকে আসামি করা হয়।

এছাড়া আদালত এলাকায় সংঘর্ষ ও পুলিশের কাজে বাধাদানের ঘটনায় তিনটি মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১,৪০০ জনকে আসামি করা হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার মোহাম্মদ উল্লাহ নামে এক ব্যক্তি আরেকটি মামলা দায়ের করেন, যেখানে ওয়ার্ড কাউন্সিলরসহ ২৯ জনকে আসামি করা হয়েছে।

এখন পর্যন্ত হত্যাকাণ্ডসহ সংশ্লিষ্ট ঘটনায় মোট চারটি মামলা এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত