সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চবিতে রামদাসহ নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মী গ্রেপ্তার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রামদাসহ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নূর হোসেন বিপ্লব (২৩), ওরফে আতঙ্ক বিপ্লব। তিনি

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘আইএসএস’-এর কর্মী এবং শাহ আমানত হলের বাবুর্চির ছেলে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ‘চোরাই’ মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে বিপ্লবের এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্থানীয় শিক্ষার্থীর মধ্যে বিরোধ তৈরি হয়। ফোন ফেরত চাওয়ার সময় টাকার অঙ্ক নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতার মধ্যস্থতায় শাহ আমানত হলে বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষ জড়ো হয়। এই বৈঠকে কথা কাটাকাটির একপর্যায় বিপ্লব ক্ষিপ্ত হয়ে রামদা হাতে নিয়ে হলে প্রবেশ করেন এবং প্রতিপক্ষ শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা করেন।

গ্রেপ্তারের পর বিপ্লব জানায়, তিনি স্থানীয় যুবলীগ নেতা হানিফের ভাই ইকবালের কর্মী। তিনি দাবি করেন, অভিযোগকারী শিক্ষার্থীরা পূর্বে তার সঙ্গে ছাত্রলীগ করত, বর্তমানে তারা ছাত্রদলের আশ্রয়ে রয়েছে। তিনি বলেন, পূর্বপরিচিতদের বেইমানির কারণে রাগে রামদা হাতে নিয়ে ভয় দেখানোর উদ্দেশ্যে ঘটনাস্থলে গিয়েছিলেন।

অপরদিকে, প্রক্টোরিয়াল বডি অভিযোগকারীদের মোবাইল পরীক্ষা করে তাদেরও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পেয়েছে। মূলত পূর্বপরিচিত ও বন্ধু মহলের মধ্যেই এই বিরোধের সূত্রপাত।

চাকসুর আইন সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, উভয় পক্ষই বহিরাগত। বিশ্ববিদ্যালয়ের ভেতরে এ ধরনের বিরোধ মীমাংসার নামে বহিরাগতদের আনা মোটেও কাম্য নয়। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান, ভর্তি পরীক্ষা চলাকালীন এ ধরনের ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হিসেবে স্বীকার করেছে। স্পর্শকাতর বিষয় হওয়ায় তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। প্রশাসন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত