সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

ছাত্র-জনতার বুলডোজারে ধ্বংস হলো শেখ হাসিনার দ্বিতীয় কেবলা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্কঃ খুলনার শেরে বাংলা রোডে অবস্থিত শেখ বাড়ি, যা স্থানীয়দের মধ্যে ‘হাসিনার দ্বিতীয় কেবলা’ হিসেবে পরিচিত, বিক্ষুব্ধ ছাত্র-জনতার বুলডোজারে গুঁড়িয়ে গেছে। বুধবার রাত ৯টার দিকে শত শত শিক্ষার্থী ও জনতা বুলডোজার নিয়ে ওই বাড়ি ধ্বংস করে।

বিকেল থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা শেখ বাড়ির সামনে জড়ো হতে থাকে। ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা বাড়ির প্রবেশপথে থাকা টিন ও বাঁশের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে। উত্তেজিত জনতা লাঠি ও রড দিয়ে দোতলা বাড়িটিতে আঘাত হানে।

রাত সাড়ে ৯টার দিকে প্রথম বুলডোজার এসে বাড়ি ভাঙতে শুরু করে। ১০ মিনিট পর আরেকটি বুলডোজার সেখানে আসে। এর আগেই উত্তেজিত জনতা পরিত্যক্ত কাঠ ও অন্যান্য সামগ্রীতে আগুন ধরিয়ে দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, “এই শেখ বাড়ি ছিল ‘হাসিনার দ্বিতীয় কেবলা’। এখান থেকে খুলনাবাসীর ওপর নির্যাতন চালানো হতো। টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের আখড়া ছিল এটি। আমরা কোনো ফ্যাসিবাদকে পুনর্বাসনের সুযোগ দেব না।

শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, শেখ জুয়েল ও বিসিবির সাবেক পরিচালক শেখ সোহেলসহ পাঁচ ভাই প্রায়ই এই বাড়িতে বসবাস করতেন। এখান থেকেই রাজনীতি, চাকরি বদলি ও টেন্ডার নিয়ন্ত্রণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হতো।

বুধবার রাত ১০টা পর্যন্ত বাড়ি ভাঙার কাজ চলছিল। ঘটনাস্থলে কোনো পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দেখা যায়নি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত