সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বৃহত্তর স্বার্থে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ধর্মীয় নেতা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মুসলমানদের মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও বৃহত্তর স্বার্থে কুরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি।

ঢাকার আশুলিয়ার কাইচাবাড়ী রোডে অনুষ্ঠিত “মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, “মুসলিম জীবনে সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্নাহ থেকে বিচ্যুত হলে বিদআত আমাদের জীবনকে গ্রাস করবে। তাওহীদ ও রিসালাত ইসলামের দুটি মৌলিক ভিত্তি। বিদআত স্থান পেলে সুন্নাহ বিদায় নেয়। তাই মুসলমানদের তাওহীদ ও সুন্নাহ আঁকড়ে ধরতে হবে।”

তিনি আরও বলেন, “শিরকের সঙ্গে কোনো আপোষ নেই। একইভাবে বিদআতের সঙ্গেও আপোষ করা উচিত নয়। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ আল আরিফী বলেন, “ইসলামি শরিয়তে সুন্নাহর গুরুত্ব অপরিসীম। শরিয়তের দ্বিতীয় উৎস হিসেবে মুসলিম জীবনে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ। সুন্নাহ মেনে চলা ছাড়া প্রকৃত ঈমানদার হওয়া সম্ভব নয়।”

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান, সৌদি দূতাবাসের ধর্ম বিষয়ক কর্মকর্তা মুবারক বিন আমেক আল আনাযী এবং পাকিস্তানের হারাকাতুল কুরআন ওয়াসসুন্নাহর হাফেজ শাইখ ইঞ্জিনিয়ার ইবতিসাম ইলাহী যহীরসহ অন্যান্য আহলে হাদিস নেতারা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত