সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জুলাই গণহত্যার স্বীকৃতি দাবি: ভারতকে আহ্বান মাহফুজ আলমের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শেখ হাসিনার সরকারের অধীনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ‘গণহত্যার’ স্বীকৃতি ভারতকে দিতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মাহফুজ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী আচরণের যে প্রমাণ রয়েছে, তা ভারতের স্বীকৃতি পাওয়া উচিত। এটি দুই দেশের সম্পর্কের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি ভারতীয় সংবাদমাধ্যমের অপপ্রচারের কঠোর সমালোচনা করে বলেন, “ভারতীয় মিডিয়ার ভূমিকাকে সীমিত করতে হবে। অপতথ্য দুই দেশের বন্ধুত্বে হুমকিস্বরূপ। আমরা আশা করি, ভারতীয় মিডিয়া তাদের ভূমিকা নিয়ে নতুন করে ভাববে।

মাহফুজ আলম দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাগুলো গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সরকারের গৃহীত পদক্ষেপগুলো প্রচারের প্রয়োজনীয়তার কথা বলেন, যাতে সংখ্যালঘুরা আস্থা পায়।

তিনি বলেন, যদি কোথাও নির্যাতন হয়ে থাকে, সেটি তুলে ধরুন। পাশাপাশি সরকারের পদক্ষেপগুলোও প্রচার করুন। আমরা সংখ্যালঘুদের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ।

ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, এই সংলাপের মাধ্যমে সরকার বাংলাদেশের সম্প্রদায়গত ঐক্যের একটি শক্তিশালী বার্তা দিতে চেয়েছে। আমরা সবাই মিলে একটি শক্তিশালী মঞ্চ গড়ে তুলতে চাই, যা বাংলাদেশের উন্নতি ও আন্তর্জাতিক অবস্থানকে সুসংহত করবে।

তিনি আরও জানান, শিগগিরই প্রধান উপদেষ্টা ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে সংলাপে অংশ নেবেন, যা জাতীয় ঐক্য আরও শক্তিশালী করবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত