সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

টিউলিপ সিদ্দিকের অর্থপাচার তদন্ত: যুক্তরাজ্যে তহবিল জব্দে দুদকের উদ্যোগ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) যুক্তরাজ্যে মানিলন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ তহবিল গঠনের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সম্পদ জব্দের জন্য কাজ শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, অন্তর্বর্তী বাংলাদেশ সরকার এই উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে টিউলিপ সিদ্দিকের মাধ্যমে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয়ভাবে কাজ করছে দুদক। সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন জানিয়েছেন, শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

টিউলিপ সিদ্দিক, যিনি একসময় যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের দায়িত্ব পালন করেছিলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত এখনো চলছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নৈতিক উপদেষ্টা স্যার লাউরি ম্যাগনাসের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির কাছ থেকে উপহার পাওয়া একটি ফ্ল্যাটের বিষয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন টিউলিপ, তবে তার বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়মের সুস্পষ্ট প্রমাণ মেলেনি।

অভিযোগ রয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ার সঙ্গে করা একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তির মাধ্যমে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। এই অর্থের একটি বড় অংশ বিদেশে পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অর্থপাচারের তদন্ত ইতোমধ্যেই ১২টি দেশে বিস্তৃত হয়েছে। যদিও কোন কোন দেশের সঙ্গে তথ্য আদান-প্রদানের কথা বলা হচ্ছে, সে বিষয়ে দুদক কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

দুদকের তদন্তকে সহায়তা করতে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি–র কর্মকর্তারা সম্প্রতি ঢাকা সফর করেছেন। দুদকের মহাপরিচালক জানিয়েছেন, যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় অর্থপাচারের প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়ায় এই অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, টিউলিপ সিদ্দিকের মুখপাত্র দাবি করেছেন, এই অভিযোগগুলোর পক্ষে এখনো কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। তবে বাংলাদেশ সরকার ও দুদক তদন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত