সর্বশেষ
অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানাতে শিশু সাজিদের জানাজায় মানুষের ঢল
ইসলামিক জীবনধারায় ‘ইসলামিক স্মার্ট সিটি’র যাত্রা শুরু
জামায়াতের আমির শফিকুর রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন
কয়েক দিনের ব্যবধানে জাপানে আবারও ৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল শহর, সুনামি সতর্কতা জারি
খাঁটি খেজুরের গুড় চেনার সহজ ৪ উপায় জেনে নিন
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ-সহ বিভিন্ন দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার দোয়া
চট্টগ্রামে জামায়াতের দাঁড়িপাল্লা মিছিলে তরুণদের ঢল
সব দলের সাথে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন নয়: কাদের সিদ্দিকী
তফসিল ঘোষণার রাতেই মশাল হাতে রাস্তায় আ.লীগ! ধাওয়া খেয়ে মুহূর্তেই মাঠ ছাড়ল
সন্ধ্যায় হঠাৎ কমেছে স্বর্ণের দাম, বিপরীতে রুপা ছুঁয়েছে নতুন উচ্চতা
বিএনপি বরাবরই মনে করে নির্বাচনই দেশের সংকট উত্তরণের একমাত্র পথ: তফসিল প্রকাশের পর ফখরুলের প্রতিক্রিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা, একই দিনে জুলাই জাতীয় সনদ গণভোটও
বাংলাদেশি হাফেজ আনাস মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন
চীন-রাশিয়ার মহড়ার জবাবে জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক প্রদর্শনী
শওকত মাহমুদ ৫ দিনের রিমান্ডে, সরকার উৎখাত ষড়যন্ত্র মামলায় নতুন তথ্য প্রকাশ

টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশের দাপুটে জয়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় তুলেছিল বাংলাদেশ। ফলে আজকের তৃতীয় এবং শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। যেখানে দাপটের সঙ্গে ৮ উইকেটের জয় তুলে নিল টাইগাররা। এতে ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জিতল বাংলাদেশ।

এদিন টস জিতে শুরুতে ব্যাট হাতে পাওয়ার প্লেতে দারুণ ঝড় তুলেছিল আয়ারল্যান্ড। তবে সেই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। টাইগার লেগ-স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে পরপর কয়েকটি উইকেট হারায় আইরিশরা।

পরে সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি আয়ারল্যান্ড। দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত সফরকারীদের ১১৭ রানেই থামিয়ে দেয় লিটন দাসের দল। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে পল স্টার্লিংয়ের ব্যাট থেকে।

লক্ষ্যটা খুব বড় না হওয়ায় আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। পাওয়ার প্লেতে যদিও দুই উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার সাইফ হাসান ১৯ এবং অধিনায়ক লিটন দাস ৭ রানে সাজঘরে ফেরেন।

তবে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ব্যাট এদিন দারুণ খেলেছে। ফলে চাপমুক্ত থেকেই ৮ উইকেট ও ৩৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

দারুণ জয়ের এই দিনে এক বিরল রেকর্ডও গড়েছেন টাইগার ওপেনার তানজিদ তামিম। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ফিল্ডার হিসেবে এক টি-টোয়েন্টি ম্যাচে পাঁচটি ক্যাচ নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। স্বাভাবিকভাবেই প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারও তার হাতেই উঠেছে।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড: ১১৭ (১৯.৫ ওভার); স্টার্লিং ৩৮, ডকরেল ১৯; মুস্তাফিজ ৩-১১, রিশাদ ৩-২১

বাংলাদেশ: ১১৯/২ (১৩.৪ ওভার); তামিম ৫৫, ইমন ৩৩; টেক্টর ১-১৭, ক্রেগ ১-৩০

ফলাফল: বাংলাদেশ ৩৮ বল হাতে রেখে ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তানজিদ হাসান তামিম
সিরিজসেরা: শেখ মেহেদী হাসান

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১১
সূর্যোদয়ভোর ৬:৩১
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ২:৫৩
মাগরিবসন্ধ্যা ৫:১৩
এশা রাত ৬:৩৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১১
সূর্যোদয়ভোর ৬:৩১
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ২:৫৩
মাগরিবসন্ধ্যা ৫:১৩
এশা রাত ৬:৩৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত