সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ডিসেম্বরেই নির্বাচন না হলে আর কখনো হবে না, দেশ চলে যাবে বিদেশীদের হাতেঃ মির্জা আব্বাসের হুঁশিয়ারি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “ডিসেম্বরে নির্বাচন না হলে এ দেশে আর কোনো নির্বাচন হবে না। তখন এই দেশ বিদেশি প্রভুদের হাতে চলে যাবে।”

শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, নির্বাচন পেছাতে কোনো টালবাহানা সহ্য করা হবে না। তিনি দাবি করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপিকে তার মুখোমুখি করেছেন। আব্বাস বলেন, “ড. ইউনূস জাপান থেকে বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন। অথচ ডিসেম্বরের নির্বাচনের প্রসঙ্গ তিনিই প্রথম তুলেছিলেন।”

বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রসঙ্গ টেনে আব্বাস জানান, “আমরা বের হয়ে আসার পর সন্ধ্যা ছয়টা বা সাড়ে ছয়টার দিকে তার প্রেস সেক্রেটারি বলেছে জুনে নির্বাচন হতে পারে। প্রেস সেক্রেটারি আর আপনি তো এক নন।”

তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, “দেশের সংস্কার করতে বিদেশি নাগরিকদের আমদানি করা হচ্ছে, যাদের দেশের প্রতি মমত্ববোধ নেই। তারা কীভাবে বাংলাদেশের সংস্কার করবে, তা বোধগম্য নয়।”

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল প্রসঙ্গে তিনি বলেন, “টার্মিনালের যথেষ্ট কর্মক্ষমতা রয়েছে। তাহলে কেন তা বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে? বাইরের লোক নয়, দেশের লোকই এটি চালাবে।”

সেন্টমার্টিন ও সাজেক প্রসঙ্গেও সরকারের কাছে জবাব চান মির্জা আব্বাস। তিনি বলেন, “সেন্টমার্টিনে মানুষ বাঁচছে না, খাওয়ার নেই, পড়ালেখা নেই। সেখানে কী এমন ঘটছে যে, বাংলাদেশি নৌকা পর্যন্ত যেতে পারছে না?”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্টন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত