সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার

ডোনাল্ড ট্রাম্প হারলে কী হবে, ট্রাম্প কি পরাজয় মানবেন নাকি পুরনো সেই উগ্র পথেই হাঁটবেন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: সেই ২০২১ সালের ৬ জানুয়ারি। মার্কিন গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ন্যাক্কারজনক দিন। বিশ্বব্যাপী গণতন্ত্রের ধারক ও বাহক খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রেই ঘটে নির্বাচনকেন্দ্রিক ভয়াবহ ওই সহিংসতা।

২০২১ সালের নির্বাচনের ফল না মেনে উগ্র ট্রাম্প সমর্থকরা সুপরিকল্পিতভাবে ভয়াবহ তাণ্ডব চালায় ক্যাপিটল হিলে। যাতে পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়। উদ্দেশ্য- ভোটের ফলকে অস্বীকার করা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানেই ঘটে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নেক্কারজনক এ হামলার ঘটনা।

২০২১ সালের ক্যাপিটল হিলে ভয়াবহ দাঙার প্রায় ৪ বছর পার হতে চললেও শেষ হয়নি এ শঙ্কা। এবারের মার্কিন নির্বাচনী ফলাফল ঘিরে আবারও তৈরি হয়েছে সহিংসতার আভাস। নির্বাচনে হারলে ট্রাম্পের ফল মানা নিয়ে মার্কিনীদের মনে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। কেননা, মার্কিন গণতন্ত্রে অবিশ্বাসের বীজ বপন হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে। এরইমধ্যে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোটে জালিয়াতি চেষ্টার অভিযোগ তুলেছেন রিপাবলিকান নেতা। হুমকি ধামকি দিয়েছেন তার সমর্থকরাও।

তাই এবার মার্কিন ভোটারদের ভিতরে প্রশ্ন উঠছে, নির্বাচনে আরেক দফায় মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প হারলে কী ঘটতে পারে? ২০২১ সালে ক্যাপিটল হিলে হামলার মতো ভয়াবহ কোন দাঙা?

তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, এবারের নির্বাচনে সহজে পরাজয় মানবেন না ডোনাল্ড ট্রাম্প। তাই পুনরাবৃত্তি হতে পারে ভয়াবহ সেই ক্যাপিটল হিলের মতো সহিংসতার।

এদিকে ইউগভের জরিপ বলছে, এক-চতুর্থাংশের বেশি অংশগ্রহণকারী নাগরিক মনে করেন, ভোটের ফলকে কেন্দ্র করে গৃহযুদ্ধ দেখা দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে। ১২ শতাংশের দাবি, ট্রাম্প হারলে হাতে অস্ত্র তুলে নিতে পারেন অনেক অনুসারী। ওয়াশিংটন পোস্ট এবং স্কার স্কুলের জরিপ অনুযায়ী, ট্রাম্পের পরাজয়ে বড় ধরনের সহিংসতা বাধতে পারে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত